বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১২ই আগস্ট ২০২২ রাত ০৯:৫১
৫৪১
বাংলার কণ্ঠ প্রতিবেদক : আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপির ২০০১ সালের অত্যাচার নির্যাতনের কথা আজও মানুষ ভুলেনি। নির্যাতনের ক্ষত বয়ে বেড়াচ্ছে আওয়ামী লীগের ত্যাগী নেতাকর্মীরা।
শুক্রবার ভোলার ভেদুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ছিদ্দিক পাটোয়ারির জানাজার আগে ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন তোফায়েল আহমেদ। এ সময় তোফায়েল আহমেদ বলেন, এই ছিদ্দিকরা অনেক নির্যাতনের শিকার হয়েছে। এরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। সকল দুঃসময় অতিক্রম করে আওয়ামী লীগকে সুসংগঠিত রাখেন। ছিদ্দিক পাটোয়ারি পর পর ৩ বার ইউপি সদস্য নির্বাচিত হন।

জানাজায় অংশগ্রহণ করেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের মজনু, জেলা আওয়ামী লীগ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, ভোলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি সৈয়দ আশরাফ হোসেন লাভু ( পিপি), জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম নকিব, মুক্তিযোদ্ধা সংসদ ডেপুটি কমান্ডার মোঃ সফিকুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ইউনুছ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আজিজুল ইসলাম, জেলা আওয়ামী লীগ দফতর সম্পাদক সামছুদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সুগ্ম সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ তাজল ইসলাম মাস্টার, ইউপি চেয়ারম্যান মোঃ কামাল হোসেনসহ এলাকার কয়েক হাজার গন্যমান্য ব্যক্তি।
লালমোহনে মোমবাতি জ্বালিয়ে চলছে অর্ধবার্ষিক পরীক্ষা
খামেনির জানাজার দিনও গাজা-লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ১০
‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান
ইউনিয়ন ও পৌরসভায় অক্টোবরে ভোটের আয়োজন চলছে: ইসি
গুলশান লেকের পরিবেশ রক্ষা ও সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করার নির্দেশ প্রধানমন্ত্রীর
শিশুরাই জাতির ভবিষ্যৎ, দেশগড়ার সৈনিক: ডা. জোবাইদা রহমান
১৮ অঞ্চলে ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে
এইচএসসির তৃতীয় দিনে রেকর্ড ৪৮ বহিষ্কার
প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ
নিজেরা কাজ করে স্বাবলম্বী দেশ গড়তে হবে : মির্জা ফখরুল
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক