লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ১১ই আগস্ট ২০২২ রাত ১১:১৯
৪৮২
মো. রুহুল আমিন, লালমোহন : তিন বছর ধরে ভাড়ায় রিকশা চালাচ্ছেন ভোলার লালমোহনের মিরাজ হোসেন নামের এক যুবক। গত দুই মাস আগে এনজিও থেকে ঋণ নিয়ে এক লক্ষ টাকা দিয়ে একটি ব্যাটারি চালিত রিকশা কিনেন তিনি। তবে বুধবার রাতে যাত্রী সেজে লালমোহনের চৌরাস্তার মোড় থেকে দেবিরচর বাজারে যাওয়ার কথা বলে দুই ব্যক্তি রিকশাতে ওঠেন। এরপর পথিমধ্যে পিছন থেকে চালক মিরাজের চোখে মলম লাগিয়ে রিকসাটি নিয়ে যায় তারা। এসময় মিরাজের কাছে থাকা দুইশত টাকা ও একটি মোবাইল নিয়ে যায় ওই মলম পার্টির সদস্যরা। ঘটনার পরে রাতেই থানায় একটি অভিযোগ করেন রিকশা চালক মিরাজ। তিনি উপজেলার চরভূতা ইউনিয়নের তারাগঞ্জ এলাকার মোহাম্মদ ছিদ্দিকের ছেলে।
দেখা যায়, রিকশা ফিরে পাওয়ার আশায় বাকরুদ্ধ হয়ে বৃহস্পতিবার বিকালে থানা প্রাঙ্গনে বসে রয়েছেন মিরাজ নামের ওই রিকশা চালক। যেন তার সর্বস্ব হারিয়েছে। কোনো কথাই বের হচ্ছে না মুখ দিয়ে। অনেক চেষ্টার পর কথা বলেন মিরাজ। তিনি জানান, পরিবারে বাবা-মাসহ আমরা ৫ সদস্য রয়েছি। বড় ভাই বিয়ে করে এখন আর আমাদের খোঁজ নেন না। আমার সেই ১৭ বছর বয়স থেকে রিকশা চালিয়ে সংসারের হাল ধরি। অনেক বছর ভাড়ায় চালালেও গত দুই মাস আগে এনজিও থেকে ঋণ নিয়ে একটি রিকসা কিনি। সেই রিকশা নিয়ে গেছে মলম পার্টি। এখন পরিবার-পরিজন নিয়ে কি করে চলবো আর ঋণের টাকাই বা কিভাবে শোধ করবো, কিছুই ভেবে পাচ্ছি না। রিকশা ফিরে পেতে থানায় অভিযোগ করেছি। যার জন্য এখন থানায় এসে বসে আছি।
এব্যাপারে লালমোহন থানার ওসি (তদন্ত) মো. এনায়েত হোসেন বলেন, রিকসা চালক মিরাজ এ ঘটনায় একটি লিখিত অভিযোগ দিয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্তের মাধ্যমে জানা যাবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত রয়েছে।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত