বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১১ই আগস্ট ২০২২ রাত ১০:৪৬
৫১২
মানুষের চরম দুর্ভোগ
বাংলার কণ্ঠ ডেস্ক : বঙ্গোসাগরে সৃষ্ট নিন্ম চাপ ও পূর্ণীমার প্রভাবে ভোলার নিন্মাঞ্চল প্লাবিত হয়েছে। চরফ্যাসন উপজেলার সর্বদক্ষিন সাগর মোহনার ঢাল চর ইউনিয়নসহ মনপুরা ১০ গ্রাম অস্বাভাবিক জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। এতে করে প্রায় ২২ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। চরম দুর্ভোগে রয়েছে ওইসব এলাকার মানুষ।
চরফ্যাসনের ঢালচর ইউনিয়নের চেয়ারম্যান আবদুস সালাম জানান, অস্বাভাবিক জোয়ারের পানিতে প্রায় দের হাজার মানুষ পানি বন্ধি অবস্থায় রয়েছে। সকাল ১০ টা থেকে বিকাল পর্যন্ত প্রায় ৮ ঘন্টা জোয়ারের পানিতে ভাসতে হচ্ছে ঢাল চরের মানুষকে। সেখানে গত তিন দিনের মধ্যে সব চাইতে বেশী পানি বৃহস্পতিবার সকালে উঠেছে। জোয়ারের ৪ থেকে ৫ ফুট পানিতে মানুষের ঘর বাড়ি রাস্তাঘাট,ব্যবস্থা প্রতিষ্ঠান যায়। ভেসে গেছে পুকুরের মাছ। বহু ঘর বাড়ি রাস্তাঘাট বিধ্বস্ত হয়েছে। গবাদি পশুর কি পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো জানা সম্ভব হয়নি। চরম দুর্ভোগে রয়েছে সেখানকার বসবাসরত পরিবার গুলো।
মনপুরা প্রতিনিধি জানান, জেলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরার কাউয়ারটেকে ঢাকাগামী লঞ্চ ঘাট এলাকা জোয়ারের পানিতে প্লাবিত হয়। ওই লঞ্চঘাট এলাকার ডিসি রোডের ওপর দিয়ে জোয়ারে পানি প্রবাহিত হয়। এছাড়াও বেড়ীবাঁধহীন সদ্য ঘোষিত নতুন চর কলাতলী ইউনিয়নের বেশিরভাগ এলাকায় ৫ ফুট জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে বলে সাংবাদিকদের নিশ্চিত করেছেন কলাতলী চরের ইউপি সদস্য মোঃ রহমান। এছাড়াও বিচ্ছিন্ন চরনিজাম, বদনারচর, ঢালচর ও চর শামসুদ্দিনে জোয়ারের পানিতে প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। ওই সমস্ত চরে বসবাসরত ২০ হাজারের ওপরে মানুষ বুধবার ও বৃহস্পতিবার পানিবন্দি অবস্থায় রয়েছে বলে জানান চরে বসবাসরত বাসিন্দারা। সরেজমিনে বুধবার ও বৃহস্পতিবার ঘুরে দেখা গেছে, উপজেলার ১নং মনপুরা ইউনিয়নের পূর্ব আন্দিরপাড়, পশ্চিম আন্দিরপাড়, কাউয়ারটেক, ঈশ্বরগঞ্জ, কূলাগাজী তালুক গ্রাম ও হাজিরহাট ইউনিয়নের দাসেরহাট, সোনারচর, চরযতিন, চরজ্ঞান গ্রাম ও উত্তর সাকুচিয়া ইউনিয়নের আলমনগর ও মাষ্টারহাট এলাকার বেড়ীর বাহিরে ও ভিতরে ৪-৫ ফুট জোয়ারের পানিতে প্লাবিত হয়। এছাড়াও লঞ্চঘাট এলাকার ডিসি রোডের ওপর দিয়ে জোয়ারের পানি প্রবাহিত হতে দেখা গেছে। এছাড়ও সদ্য ঘোষিত কলাতলি ইউনিয়নের চরখালেক, মাছুয়াখালী ও কলাতলী গ্রামসহ পুরো ইউনিয়ন প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে।
উপজেলার মনপুরা ইউনিয়নের কাউয়ারটেক এলাকার বাসিন্দা মিজান, মিলন চন্দ্র সহ অনেকে জানান, জোয়ারের পানিতে ঘর-বাড়ি সব ডুবে গেছে। প্রতিদিন জোয়ারের পানি বৃদ্ধি পাচ্ছে, তাই ভয় হচ্ছে জলোচ্ছ¡াস হয় কিনা। রাতে বেলায় জোয়ারের পানি বেশি হওয়ায় খাটের ওপর নির্ঘুম কাটাতে হয়। এই ব্যাপারে ১ নং মনপুরা ইউনিয়নের চেয়ারম্যান আমানত উল্লা আলমগীর জানান, ৪-৫ ফুট জোয়ারের পানিতে ৫ গ্রামের বেড়ীর বাহিরে ও ভিতরে প্লাবিত হয়। এছাড়াও কাউয়ারটেক এলাকার ডিসি রোডের ওপর জোয়ারের পানি প্রবাহিত হয়। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এর ডিভিশন-২ এর উপসহকারি প্রকৌশলী আবদুর রহমান গনমাধ্যমকে জানান, মেঘনার পানি বুধবার বিপদসীমার ৬৯ সেন্টিমিটার ও বৃহস্পতিবার ৭০ সেন্টিমিটার ওপর প্রবাহিত হয়েছে। জোয়ারের পানিতে চরাঞ্চলসহ বেড়ীর বাহিরে ৪ ফুট জোয়ারে প্লাবিত হয়েছে।
অপর দিকে ভোলায় সৃষ্ট নি¤œচাপের প্রভাবে বৃহস্পতিবার বেলা ১২ টা থেকে আবারও ভোলার ইলিশা ফেরিঘাট প্লাবিত হয়েছে। যার ফলে গত ৩ দিন ধরে ইলিশাÑল²ীপুর নৌরুটে ফেরিচলাচল ব্যাহত হচ্ছে। অতি জোয়ারে ফেরির পন্টুন ও গ্যাঙওয়ে ডুবে যাওয়ার ফলে ফেরীতে উঠানামা করতে পারে না যানবাহন। এতে করে ভোগান্তীতে পড়তে হচ্ছে ট্রাক চালক ও যাত্রীদের। বৃহস্পতিবার সকালে ইলিশা ঘাট থেকে ৪টি ফেরি ছেরে গেলেও কোন ফেরি ল²ীপুর থেকে ফিরে আসেনি। সন্ধ্যার দিকে পানি কমে গেলে ফেরি চলাচল শুরু শুরু হবে বলে জানিয়েছে ফেরি কর্তৃপক্ষ।
মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত
ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ
উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে
মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ
ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা
রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী
ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার
২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক