চরফ্যাসন প্রতিনিধি
প্রকাশিত: ৩রা আগস্ট ২০২২ রাত ১১:৩০
৪৯১
খালের পানিতে ডুবে সহপাঠী নিখোঁজ
আকতারুল ইসলাম আকাশ : ভোলার চরফ্যাশন উপজেলার শশিভূষণ থানা এলাকার এওয়াজপুর ইউনিয়নের মরকখালী খালের উপর নির্মিত সাঁকো থেকে পড়ে মো. নিশাদ (৮) নামে এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছে তাঁর সহপাঠী মো. ইয়াছিন (৮)। তাঁরা দু'জনই ওই ইউনিয়নের ওমরাবাজ গ্রামের পশ্চিম ওমরাবাজ আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। বুধবার (৩ আগষ্ট) দুপুর ২টার এ ঘটনা ঘটে।
নিহত নিশাদ ও ইয়াছিন ওই গ্রামের মো. আবু জাহের ও জামাল উদ্দিনের ছেলে। বুধবার রাত সাড়ে দশটার দিকে শশিভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
পশ্চিম ওমরাবাজ আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. অহিদুর রহমান জানান, বুধবার দুপুর ২টার দিকে ওই দুই শিক্ষার্থী বিদ্যালয় ছুঁটির পর বাড়ির উদ্দেশে চলে যায়। বিকেল ৪টা নাগাদ তাঁরা বাড়ি না ফেরায় তাদের পরিবার দুশ্চিন্তায় পড়ে।
পরে তাঁরা স্কুলে এসে দেখেন স্কুল ছুটি হয়ে গেছে। এরপর তাদের পরিবার তাদেরকে খোঁজাখুঁজি করছিলেন। খোঁজাখুঁজির এক পর্যায়ে তাঁরা দেখতে নিশাদের পায়ের জুতা দুইটি ওই সাকোর নিচে মাটিতে পড়ে আছে। বিষয়টি তাদের সন্দেহ হলে তাঁরা চরফ্যাশন ফায়ারসার্ভিসকে বিষয়টি অবগত করেন। এরপর চরফ্যাশন ফায়ারসার্ভিস ঘটনাস্থলে পৌঁছে ওই সাঁকো থেকে প্রায় ১ কিলোমিটার দূর থেকে নিশাদের ডুবন্ত মরদেহ উদ্ধার করে।
এরপর রাত ১০টা পর্যন্ত ইয়াছিনকে উদ্ধারের অভিযান চালানো হয়। কিন্তু তাকে পাওয়া যায়নি। রাত গভীর হওয়ায় ফায়ারসার্ভিস কর্মীরা অভিযান বন্ধ করে রেখেছেন।
চরফ্যাশন ফায়ারসার্ভিস স্টেশন অফিসার মো. আসাদুজাম্মান জানান, নিশাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। রাত ১০টা পর্যন্ত ইয়াছিনের কোনো খোঁজ না পাওয়ায় গভীর রাত হওয়াতে অভিযান বন্ধ রাখা হয়েছে।
তিনি আরও জানান, ইয়াছিনকে উদ্ধারের জন্য বরিশাল থেকে একটি ডুবুরি দল ভোলার উদ্দেশে রওনা দিয়েছে। আগামীকাল সকাল থেকে ফায়ারসার্ভিস ও ডুবুরি দল পুনরায় উদ্ধার অভিযান চালাবে। শশীভূষণ থানার (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত