অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৫ই জুলাই ২০২৬ | ২১শে আষাঢ় ১৪৩৩

লালমোহনে পাম্পে তেল কম দেয়ার প্রতিবাদ করায় শিক্ষককে লাঞ্ছিত

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৩রা আগস্ট ২০২২ রাত ১১:১২

remove_red_eye

৩৩২

লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনের মেসার্স সাউদিয়া ফিলিং স্টেশন নামের একটি পেট্রোল পাম্প থেকে তেল কম পেয়ে প্রতিবাদ করে লাঞ্ছিত হয়েছেন মো. ফারুক হোসেন নামের এক স্কুল শিক্ষক। বুধবার দুপুরে উপজেলার লাঙ্গলখালীতে অবস্থিত ওই পেট্রোল পাম্প এলাকায় এ ঘটনা ঘটে। হিনস্তার শিকার ওই ফারুক হোসেন উত্তর চর ছকিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
অভিযোগ করে তিনি বলেন, মাছের খামারের পানি সেচের মেশিনের জন্য দুপুরের দিকে পাম্পে ডিজেল নিতে আসি। এসময় আমার কাছে থাকা ৩২ লিটার ধারণের কন্টেইনারে ৩৪ লিটার তেল দেয় পাম্পের লোকজন। বিষয়টি আমার সন্দেহ হলে পাম্পের সামনে থাকা দুইটি দোকানে ওই তেল ওজন দেই। সেখানে দেখা যায় প্রায় দুই লিটার তেল কম রয়েছে।
শিক্ষক ফারুক হোসেন আরও বলেন, তেল কমের অভিযোগটি জানাতে পূণরায় পাম্পে গেলে ক্ষিপ্ত হয় পাম্পের লোকজন। এসময় পাম্পের কক্ষে থাকা মেসার্স সাউদিয়া ফিলিং স্টেশনের মালিক মো. রুহুল কুদ্দুস তার লোকজনকে নির্দেশ দেয় আমাকে কক্ষে বেঁধে মারধর করতে। তার নির্দেশ পেয়ে পাম্পের কয়েকজন স্টাফ লাঠিসোটা নিয়ে আমাকে  মারধর করতে আসে। পরে স্থানীয়রা এগিয়ে এসে আমাকে তাদের হাত থেকে রক্ষা করে। পরে বিষয়টি জেলা ভোক্তা অধিকারের কর্মকর্তাকে জানালে তিনি আমাকে লিখিত অভিযোগের পরামর্শ দেন। এরপর আমি ৯৯৯-এ কল দেই। আমি এ ঘটনার সঠিক বিচার কামনা করছি।
এব্যাপারে মেসার্স সাউদিয়া ফিলিং স্টেশনের মালিক মো. রুহুল কুদ্দুস জানান, পাম্প থেকে কাউকে তেল কম দেয় হয় না। এছাড়া অভিযোগকারী ওই ব্যক্তি পাম্পে এসে হট্টগোল করলে তাকে লোকজনের মাধ্যমে অফিস কক্ষে আসার জন্য ডাকা হয়। এর বাহিরে কোনো ঘটনা ঘটেনি।
এব্যাপারে লালমোহন থানার ডিউটি অফিসার এএসআই জাকির বলেন, ৯৯৯-এর মাধ্যমে পাম্পে তেল কম দেয়ার একটি অভিযোগ পেয়েছি। এরপর সেখানে ঘটনার সঠিক কারণ জানার জন্য ফোর্স পাঠানো হয়েছে।

মনপুরায় মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও সার বোঝাই ট্রলারসহ এক পাচারকারী আটক

মনপুরায় মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও সার বোঝাই ট্রলারসহ এক পাচারকারী আটক

ভোলা বিজনেস ফোরাম-৮৬'র প্রথম বার্ষিক সাধারণ সভা পূর্বাচলে অনুষ্ঠিত

ভোলা বিজনেস ফোরাম-৮৬'র প্রথম বার্ষিক সাধারণ সভা পূর্বাচলে অনুষ্ঠিত

চরফ্যাশনে নজরুল বর্ষের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

চরফ্যাশনে নজরুল বর্ষের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

নতুন নীতিতে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়বে: রাষ্ট্রপতি

নতুন নীতিতে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়বে: রাষ্ট্রপতি

নিরাপত্তার কড়াকড়িতে জনগণ যেন সরকারপ্রধান থেকে দূরে সরে না যায়: প্রধানমন্ত্রী

নিরাপত্তার কড়াকড়িতে জনগণ যেন সরকারপ্রধান থেকে দূরে সরে না যায়: প্রধানমন্ত্রী

ভারী বৃষ্টির পূর্বাভাস, ৫ জেলায় বন্যার সতর্কতা

ভারী বৃষ্টির পূর্বাভাস, ৫ জেলায় বন্যার সতর্কতা

তথ্য মন্ত্রণালয়ের বিদ্যমান আইন সময়োপযোগী করা হবে : তথ্যমন্ত্রী

তথ্য মন্ত্রণালয়ের বিদ্যমান আইন সময়োপযোগী করা হবে : তথ্যমন্ত্রী

জাইকা বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী : মির্জা ফখরুল

জাইকা বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী : মির্জা ফখরুল

বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

আরও...