লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ৩রা আগস্ট ২০২২ রাত ১১:১২
৩৬৫
লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনের মেসার্স সাউদিয়া ফিলিং স্টেশন নামের একটি পেট্রোল পাম্প থেকে তেল কম পেয়ে প্রতিবাদ করে লাঞ্ছিত হয়েছেন মো. ফারুক হোসেন নামের এক স্কুল শিক্ষক। বুধবার দুপুরে উপজেলার লাঙ্গলখালীতে অবস্থিত ওই পেট্রোল পাম্প এলাকায় এ ঘটনা ঘটে। হিনস্তার শিকার ওই ফারুক হোসেন উত্তর চর ছকিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
অভিযোগ করে তিনি বলেন, মাছের খামারের পানি সেচের মেশিনের জন্য দুপুরের দিকে পাম্পে ডিজেল নিতে আসি। এসময় আমার কাছে থাকা ৩২ লিটার ধারণের কন্টেইনারে ৩৪ লিটার তেল দেয় পাম্পের লোকজন। বিষয়টি আমার সন্দেহ হলে পাম্পের সামনে থাকা দুইটি দোকানে ওই তেল ওজন দেই। সেখানে দেখা যায় প্রায় দুই লিটার তেল কম রয়েছে।
শিক্ষক ফারুক হোসেন আরও বলেন, তেল কমের অভিযোগটি জানাতে পূণরায় পাম্পে গেলে ক্ষিপ্ত হয় পাম্পের লোকজন। এসময় পাম্পের কক্ষে থাকা মেসার্স সাউদিয়া ফিলিং স্টেশনের মালিক মো. রুহুল কুদ্দুস তার লোকজনকে নির্দেশ দেয় আমাকে কক্ষে বেঁধে মারধর করতে। তার নির্দেশ পেয়ে পাম্পের কয়েকজন স্টাফ লাঠিসোটা নিয়ে আমাকে মারধর করতে আসে। পরে স্থানীয়রা এগিয়ে এসে আমাকে তাদের হাত থেকে রক্ষা করে। পরে বিষয়টি জেলা ভোক্তা অধিকারের কর্মকর্তাকে জানালে তিনি আমাকে লিখিত অভিযোগের পরামর্শ দেন। এরপর আমি ৯৯৯-এ কল দেই। আমি এ ঘটনার সঠিক বিচার কামনা করছি।
এব্যাপারে মেসার্স সাউদিয়া ফিলিং স্টেশনের মালিক মো. রুহুল কুদ্দুস জানান, পাম্প থেকে কাউকে তেল কম দেয় হয় না। এছাড়া অভিযোগকারী ওই ব্যক্তি পাম্পে এসে হট্টগোল করলে তাকে লোকজনের মাধ্যমে অফিস কক্ষে আসার জন্য ডাকা হয়। এর বাহিরে কোনো ঘটনা ঘটেনি।
এব্যাপারে লালমোহন থানার ডিউটি অফিসার এএসআই জাকির বলেন, ৯৯৯-এর মাধ্যমে পাম্পে তেল কম দেয়ার একটি অভিযোগ পেয়েছি। এরপর সেখানে ঘটনার সঠিক কারণ জানার জন্য ফোর্স পাঠানো হয়েছে।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত