অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২০শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

লালমোহনে যুবকসহ পরিবারের ৫জনকে হাতুড়ি ও রড দিয়ে পিটিয়ে জখম

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৩১শে জুলাই ২০২২ রাত ১১:৫৭

remove_red_eye

৪১৭

লালমোহন প্রতিনিধি : লালমোহনে ক্রয় করা জমিতে ঘর তুলতে গেলে প্রবাস ফেরত এক যুবকসহ পরিবারের ৫জনকে হাতুড়ি ও রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। রোববার উপজেলার চরভূতা ইউনিয়নের রহিমপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত যুবক মো. রুহুল আমিনসহ অন্যারা লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।
জানা গেছে, চরভূতা ইউনিয়নের ১নং ওয়ার্ডের রহিমপুর গ্রামের রুহুল আমিন দীর্ঘদিন ওমান ছিল। তিনি একই বাড়ির মৃত আব্দুর রবের কাছ থেকে জমি কিনে বাড়ি করেন। আব্দুর রবের ছেলে কামরুল রুহুল আমিনের কাছে ৫০ হাজার টাকা দাবী করে। কিন্তু রুহুল আমিন কামরুলকে টাকা না দেওয়ায় সে ক্ষিপ্ত হয়। রুহুল আমিন প্রবাস থেকে এসে নিজের ঘর ভেঙ্গে নতুন করে করার জন্য কাজ শুরু করলে কামরুল টাকার জন্য বাধা প্রদান করে। এ নিয়ে একাধিকবার সালিশ বৈঠক হলেও সালিশে সময় পার করে কোন সুষ্ঠ সমাধান দিতে পারেনি। রোববার রুহুল আমিন তার ভিটায় কাজ চলমান রাখলে দুপুর দেড়টার দিকে আব্দুর রবের ছেলে কামরুল, গিয়াস উদ্দিন, লিটন, পিন্টন এর নেতৃত্ব একই এলাকার মো. আরিফ, জুয়েল, সলেমান, কোব্বাছ, রাকিব, সজিব, সেতারা ও খুকিসহ হাতুড়ি ও লোহার রড, লাঠিসোঠা নিয়ে হামলা করে। এসময় পিটিয়ে গুরুতর জখম করে রুহুল আমিন, স্ত্রী পারভিন বেগম, মেয়ে রুপা, শরিফ, তামজিদসহ ৫জনকে। তাদের লালমোহন হাসপাতালে ভর্তি করা হয়। এঘটনায় রুহুল আমিনের স্ত্রী পারভিন থানায় একটি এজাহার দায়ের করেছে।

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরও...