বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৩১শে জুলাই ২০২২ রাত ১১:৫২
৪০৫
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব গোলাম নবী আলমগীর অভিযোগ করেন, বিনা উস্কানিতে পুলিশ তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালিয়েছে। পুলিশের গুলিতে তাদের সদর থানা স্বেচ্ছাসেবক দলের একজন সদস্য নিহত হয়েছে। রবিবার দুপুরে বিএনপি সভাপতি তার নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করেন।
এসময় তিনি জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশ জুড়ে লোড শেডিংয়ের প্রতিবাদে জেলা বিএনপির কার্যালয়ের সামনে প্রতিবাদ সভা করেন তাঁরা। পরে সাড়ে ১১টার দিকে সভা শেষে নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করার প্রস্তুতি নেয়। এ সময় বিনা উসকানিতে পুলিশ বিএনপি নেতা কর্মীদের উপর হামলা চালিয়েছে। এক পর্যায়ে পুলিশ তাদের ওপর এলোপাতাড়ি রাবার বুলেট, টিয়ারসেল ও সটগানের গুলি ছুড়তে থাকে। পুলিশের গুলিতে তাদের সদর থানা স্বেচ্ছাসেবক দলের একজন সদস্য নিহত হয়েছে। গুলিশের লাঠিচার্জ ও গুলিতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ ট্রুম্যান, সিনিয়র যুগ্ম সম্পাদক হুমায়ুন কবির সোপান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক খন্দকার আল আমিন, জেলা ছাত্রদল সভাপতি নুরে আলমসহ শতাধিক নেতাকর্মী আহত হয়েছে। তিনি এই ন্যাক্কার জনক ঘটনার বিচার দাবি করেন। জেলা বিএনপির সভাপতিসহ নেতাকর্মীরা অবরুদ্ধ রয়েছেন দাবি করেন তিনি আরও বলেন, পুলিশ দলীয় কার্যালয় এবং তার বাড়িঘর ঘেরাও করে রেখেছে। সাংবাদিক ছাড়া কাউকে তার বাড়িতে আসতে কিংবা বেরুতে দিচ্ছে না পুলিশ। এ জন্য তার বাড়িতে আশ্রয় নেয়া আহত নেতাকর্মীরা চিকিৎসা নিতে পারছেন না। কেন্দ্রের সাথে আলোচনা করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানিয়েছেন জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব গোলাম নবী আলমগীর।
ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার
লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ
লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস
ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা
বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান
বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত