অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

ভোলায় ১০ মোটরসাইকেলসহ চোর চক্রের ৭ সদস্য আটক

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩০শে জুলাই ২০২২ রাত ০৮:৩৫

remove_red_eye

৪১৩

বাংলা কণ্ঠ প্রতিবেদকঃ ভোলায় ১০টি মোটরসাইকেলসহ ৭ চোরকে আটক করেছে পুলিশ। আটকৃতরা হল রাসেল (৪৩), জাকির (৩৯), সালাউদ্দিন (২৮), মো. রাকিব (২৭)।  জিয়া (২৬), আলী আজগর (২৫) এবং সোহাগ (২৩)। এদের প্রত্যেকের বাড়ি ভোলা সদর উপজেলার বিভিন্ন এলাকায়। শুক্রবার বিকালে পুলিশ সুপার কার্যালয়ে ভোলা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ সরদার সংবাদ সম্মেলনে এতথ্য জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে তিনি জানান, গত ২০ জুলাই ভোলা সদর উপজেলার ভেদুরিয়া পুলিশ তদন্ত কেন্দ্রে এক ব্যাক্তি তার মোটরসাইকেল হারানোর অভিযোগ করেন। ওই অভিযোগের ভিত্তিতে পুলিশ ২৮জুলাই ভেদুুরিয়া এলাকা থেকে জিয়াকে আটক করে। পরে তার দেয়া তথ্য অনুযায়ী ১০টি চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের অপর ৬ সদস্যকে আটক করে পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল চুরি করে এনে প্রথমে রং বদলে ফেলে। পরে বিশেষ কায়দায় ইঞ্জিন এবং চেসিসে খোদাই করে প্রকৃত নাম্বার পরিবর্তন করা হয়। পরবর্তীতে বিআরটিএ থেকে নতুন বসানো ইঞ্জিন ও চেসিস নম্বর দিয়ে নতুন রেজিস্ট্রেশন নম্বারের কাগজ বের করে কম দামে বিক্রি করে দেয়।  অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদার আরো জানান, এদের সাথে জড়িত আরো অপর চোরদেরকে আটকের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

আরও...