অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২৬শে নভেম্বর ২০২৬ | ১২ই অগ্রহায়ণ ১৪৩৩


লালমোহনে বিদ্যুতের সর্বোচ্চ বিলখেলাপী পৌরসভা


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৮শে জুলাই ২০২২ রাত ১১:৫০

remove_red_eye

৬২৫



মো. রুহুল আমিন, লালমোহন থেকে : ভোলার লালমোহনে পল্লী বিদ্যুতের সর্বোচ্চ বিলখেলাপী পৌরসভা কর্তৃপক্ষ। গত ২০২০ সাল থেকে চলতি মাসের জুন পর্যন্ত লালমোহন পৌরসভা কর্তৃপক্ষ পল্লীবিদ্যুতের কাছে ঋণি রয়েছে ১৭ লাখ ২৯ হাজার ৩৯৫ টাকা। এসব বিল পৌরসভার মোট ১৬টি মিটারের বিপরীতে বকেয়া রয়েছে। এরমধ্যে পৌরসভার দুইটি পানির পাম্পের মিটারের বিলই  সর্বোচ্চ বকেয়া রয়েছে। পল্লী বিদ্যুতের লালমোহন জোনাল অফিস সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
এব্যাপারে লালমোহন পৌরসভার মেয়র এমদাদুল ইসলাম তুহিন বলেন, কয়েকটি কিস্তিতে পৌরসভা থেকে বিদ্যুৎ বিল পরিশোধ করা হয়। ইতোমধ্যে পল্লীবিদ্যুৎকে ১৫ লক্ষ টাকা বকেয়া পরিশোধ করা হয়েছে। এখনও পল্লীবিদ্যুৎ কর্তৃপক্ষ ১৫ লাখের উর্ধ্বে বিল পাবে, পক্ষান্তরে পৌরসভাও পল্লীবিদুৎ কর্তৃপক্ষের কাছে হোল্ডিং ট্যাক্সের ৯ লক্ষ টাকা পাবে। এরপর বাকি যত টাকা পল্লীবিদ্যুতের কাছে পৌরসভার বকেয়া রয়েছে তা পর্যায়ক্রমে পরিধোশ করা হবে।
পল্লীবিদ্যুতের লালমোহন জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) এ.কে.এম ফজলুল হক জানান, ‘পৌরসভা কর্তৃপক্ষকে বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধের জন্য কয়েকবার চিঠি পাঠানো হয়েছে। এছাড়াও মেয়রের সঙ্গে বিষয়টি নিয়ে কথা হয়েছে। তিনি আমাদের দ্রæত সময়ের মধ্যে বিল পরিশোধের আশ^াস দিয়েছেন’।
অন্যদিকে, লালমোহন উপজেলার সাড়ে ৮৩ হাজার গ্রাহকের মধ্যে ৬ হাজার দুইশত ৭৭ জন গ্রাহকের বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। যার পরিমাণ ৫৮ লক্ষ ৯৪ হাজার ছয়শত পাঁচ টাকা। এসব বকেয়া বিলগুলো দ্রæত উত্তোলনেরও চেষ্টা চলছে বলে জানিয়েছেন পল্লীবিদ্যুতের এ কর্মকর্তা।





চরফ্যাশনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে র‍্যালি ও আলোচনা সভা

চরফ্যাশনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে র‍্যালি ও আলোচনা সভা

প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রতিবেশী প্রায় সব দেশের সঙ্গেই ভারতের সম্পর্ক খারাপ: তথ্যমন্ত্রী

প্রতিবেশী প্রায় সব দেশের সঙ্গেই ভারতের সম্পর্ক খারাপ: তথ্যমন্ত্রী

দেশে রাজনৈতিক অস্থিরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে রাজনৈতিক অস্থিরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

নারীর ক্ষমতায়নে সরকারের আন্তরিকতার অভাব নেই: তথ্যমন্ত্রী

নারীর ক্ষমতায়নে সরকারের আন্তরিকতার অভাব নেই: তথ্যমন্ত্রী

স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত বাংলাদেশের মানুষ : রুহুল কবির রিজভী

স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত বাংলাদেশের মানুষ : রুহুল কবির রিজভী

প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর

১ ডিসেম্বর বড় সমাবেশে বিজয়ের মাসের কর্মসূচি শুরু করবে বিএনপি

১ ডিসেম্বর বড় সমাবেশে বিজয়ের মাসের কর্মসূচি শুরু করবে বিএনপি

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র সফল হবে না: দুদু

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র সফল হবে না: দুদু

জেলা প্রশাসকের আশ্বাসে ভোলায় যুবকদের আমরণ অনশন প্রত্যাহার

জেলা প্রশাসকের আশ্বাসে ভোলায় যুবকদের আমরণ অনশন প্রত্যাহার

আরও...