অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

লালমোহনে অচেতন করে টাকা-স্বর্ণালংকার লুট

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৫শে জুলাই ২০২২ রাত ১১:১০

remove_red_eye

৪৬৬

লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে খাবারের সঙ্গে নেশাদ্রব্য মিশিয়ে ঘরে থাকা টাকা-পয়সা ও স্বর্ণালংকার নিয়ে গেছে অজ্ঞান পার্টির সদস্যরা। রোববার রাতে উপজেলার লালমোহন ইউনিয়নের মধ্যপেশকার হাওলা গ্রামের সামছুল হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটে। নেশাদ্রব্য খাবার খেয়ে জ্ঞান হারিয়ে ফেলে ওই বাড়ির আব্দুল গণি, সুফিয়া ও লিজা আক্তার। সকালে তাদের উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ভুক্তভোগী সুফিয়া জানান, রাত ১০ টার দিকে পরিবারের সকলে মিলে এক সঙ্গে খেয়ে ঘুমিয়ে পড়ি। এরপর রাত ৩ টার দিকে কে যেন আমার মুখে পানি মারে। তখন সজাগ হয়ে যাই। এরপর শরীরে অনেক খারাপ লাগে। তখন বুঝতে পারি খাবারের সঙ্গে নেশা মিশানো ছিল। পরে ভোর বেলা বাবাকে খবর দেই। এরপর তিনি এসে আমাদের হাসপাতালে ভর্তি করেন। এখনও আমার স্বামীর জ্ঞান ফিরেনি।
তিনি আরও জানান, আমাদের অচেতন করে অজ্ঞান পার্টির সদস্যরা ঘরে থাকা প্রায় দেড় লক্ষ টাকার স্বর্ণালংকার, নগদ ১০ হাজার টাকা ও একটি অ্যান্ড্রোয়েড মোবাইলসহ মোট ৩টি ফোন নিয়ে যায়। এছাড়াও শোকেসে থাকা নতুন সব কাপড়-চোপড় নিয়ে গেছে।
এব্যাপারে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ বলেন, এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি। এরআগের কয়েকটি ঘটনার পর থেকেই পুলিশ এ অজ্ঞান পার্টির সদস্যদের ধরতে কাজ করছে।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...