বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২২শে জুলাই ২০২২ রাত ১১:০৯
৪২০
বাংলার কণ্ঠ প্রতিবেদক : শনিবার ২৩ জুলাই মধ্যরাত থেকে সাগরে ইলিশসহ সামুদ্রিক মাছ ধরার উপর নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে । এতে করে দীর্ঘ ৬৫ দিন পর ফের কর্মব্যস্ত হয়ে পড়ছে ভোলার ৬৩ হাজার জেলে। উপকূলের সমুদ্রগামী ঘাট গুলোতে চলছে এখন মাছ ধরার প্রস্তুতি। বেকার জেলেরাও সংকট কাটিয়ে ঘুরে দাড়াতে পারবেন বলে আশা করছে।
সরেজমিনে দেখা যায়, ভোলার দৌলতখান উপজেলার মৎস্য ঘাটে কেউ জাল বুনছেন,কেউবা জাল ফিশিং বোর্ট প্রস্তুত করছে। সাগরে মাছ ধরা শুরু হবে এমন খবরে সমুদ্রগামী জেলেদের মধ্যে ছড়িয়ে পড়েছে আনন্দ-উচ্ছাস।
জানা যায়, ইলিশসহ ৪৭৫ প্রজাতির সামুদ্রিক মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত সাগরে ৬৫ দিনের জন্য মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করা হয়। শুধু সাগরে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করেন ভোলায় এমন নিবন্ধিত জেলের সংখ্যা রয়েছে ৬৩ হাজার ৯৫৪ জন। যারা গত ২০ মে থেকে সম্পূর্ন বেকার দিন পার করে আসছেন। ৬৫ দিনের দীর্ঘ অপেক্ষার পর ফের কর্মব্যস্ত হয়ে পড়বেন জেলেরা। তাই আগে থেকেই জাল, ফিশিং বোর্ডসহ নানা উপকরন নিয়ে সাগরে নামার প্রস্তুতি নিচ্ছিন । অভাব অনাটনের পর ঘরে ফিরবে স্বচ্ছলতা এমনটাই মনে করছেন জেলে পাড়ার বাসিন্দারা। জেলো জানান, বেকার জেলেরা এতো দিন ধার দেনা করে দিন কাটিয়েছেন। এখন সংকট কাটিয়ে নতুন করে ঘুরে দাড়াবেন এমন স্বপ্ন তাদের চোঁখ-মুখে। তাই মাছ ধরার প্রস্তুতি নিচ্ছেন তারা।
ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্যাহ জানান, সাগরে ৬৫ দিন মাছ ধরা বন্ধ থাকায় এ বছর ইলিশের উৎপাদন বাড়াবে এবং জেলেদের ক্ষতি পুষিয়ে নিতে পারবে বলে মনে করছে মৎস্য কর্মকর্তা।
মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত
ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ
উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে
মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ
ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা
রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী
ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার
২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক