অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

চরফ্যাসনে ভেসে আসা বার্জ মালিক পক্ষকে বুঝিয়ে দিয়েছে কোস্টগার্ড

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ১৮ই জুলাই ২০২২ সকাল ১১:৪৭

remove_red_eye

৪৯৯

বাংলার কণ্ঠ প্রতিবেদক :  ভোলার চরফ্যাশন উপজেলার চর নিজামে বঙ্গোপসাগা মোহনায়  ভেসে আসা ‘আলকুবতান’ নামের বার্জটি  রবিবার মালিক পক্ষের কাছে কোস্টগার্ড হস্তান্তর করেছে। তবে রাত হয়ে যাওয়ায় বার্জটি কে টাগ বোটের মাধ্যমে টেনে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। সোমবার সকালে বার্জটি উদ্ধার করে মালিক পক্ষ তাদের গন্তব্যে নিয়ে যাবে । রবিবার সন্ধ্যায়  কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা কে এম শাফিউল কিঞ্জল এ তথ্য জানিয়েছেন।
 কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা আরো জানান, রবিবার সকালে চরে আটকে থাকা বার্জটি উদ্ধারে বার্জের মালিক পক্ষের একটি বার্জ পায়রা বন্দর থেকে এসে ঘটনা স্থলে পৌছে। এছাড়া চট্রোগ্রাম থেকে আরো একটি টাগ বোট চর নিজামে আসার পথে চরে আটকা পড়ে। পরবর্তীতে জোয়ার এলে ঘটনা স্থলের কাছে ২টি টাগ বোর্ট একত্রি হয়ে রয়েছে। রাত হয়ে যাওয়ায় তারা এখন বার্জ থেকে ৩ কিলোমিটার দূরে নোংগর করে রয়েছে। সোমবার সকাল ৮ টায় টাগ বোট বার্জটির কাছে আসবে। কোস্টগার্ডের ১৯ সদস্যের টিম সার্বিক নিরাপত্তার জন্য ঘটনাস্থলে রয়েছে। যতক্ষন পর্যন্ত বার্জটি ওই চর থেকে উদ্ধার করে টাগ বোট নিয়ে না যাবে ততক্ষন পর্যন্ত কোস্টগার্ডের টিম থাকবে। তবে অফিসিয়ালী বার্জটি মালিক পক্ষকে বুঝিয়ে দেয়া হয়েছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার বিকেলের দিকে চরফ্যাশনের সাগর মোহনায় চর নিজামের জেলেরা কোন জনমানব ছাড়াই ইঞ্জিন বিহীন একটি বার্জ ভাসমান অবস্থায় আটকে থাকতে দেখে। পরে তারা এলাকার স্থানীয় ইউপি চেয়ারম্যান ও উপজেলা প্রশাসনকে জানায়। খবর পেয়ে শুক্রবার বেলা ১১ টায়  কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা ঘটনা স্থলে পৌছে ওই বার্জটির নিরাপত্তার দায়িত্ব নেয়। কোস্টগার্ড জানান, পাথর বোঝাই বাজটি ভারতের কাকিনাদা পোর্ট থেকে কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার মাতারবাড়ি আলট্রা সুপার ক্রিটিক্যাল কোল ফায়ার্ড পাওয়ার প্রজেক্ট এর চলমান কাজের জন্য রওনা করে। পথিমধ্যে বৈরী আবহাওয়ার কারণে সমুদ্র উত্তাল হওয়ায় টো করা টাগবোট "এ.এম এ্যাকুয়ার্ড" থেকে বার্জটি বিছিন্ন হয়ে যায়। বার্জটিতে কোনো মানুষ না থাকলেও একটি এক্সকাভেটর মেশিন, একটি পাথর ভাঙার মেশিন ও পাথরসহ বিভিন্ন প্রয়োজনীয় মালামাল রয়েছে। বর্তমানে বার্জটি কোস্ট গার্ডের নিরাপত্তায় রয়েছে । কিন্তু অভিযোগ উঠেছে, কোস্টগার্ড ঘটনা স্থল বার্জে যাওয়ার আগেই বার্জে কেউ না থাকার কারনে স্থানীয় প্রভাবশালীরা ও জেলেরা ট্রলারে করে বার্জে থাকা গুরুত্বপূর্ন যন্ত্রাংশ ও অন্যান্য মালামাল নিয়ে যায় ।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...