ইসতিয়াক আহমেদ
প্রকাশিত: ১০ই জুলাই ২০২২ দুপুর ০১:০৯
৫৬৯
ইসতিয়াক আহমেদ : ভোলা সদর উপজেলায় ঈদের দিন প্রতিবেশী দম্পতির ঝগড়া থামাতে গিয়ে বঁটির আঘাতে নাহিদ নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার আলীনগর ইউনিয়নের চর ছিফলী গ্রামের শাহে আলমের ছেলে। সকাল ৮টার দিকে ওই এলাকায় ঘটনাটা ঘটে।খবর পেয়ে নাহিদকে আঘাতকারী রায়হানকে আটক করেছে পুলিশ।আটক রায়হান একই ইউনিয়নের চৌমুহনী গ্রামের বশির মিয়ার ছেলে।পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে রায়হানের সঙ্গে তার স্ত্রীর ঝগড়া শুরু হয়। এক পর্যায়ে রায়হান তার স্ত্রীকে মারধর শুরু করেন। এ সময় প্রতিবেশী নাহিদ ঈদের দিনে ঝগড়া দেখে তাদের থামাতে যান। এক পর্যায়ে রায়হানের বঁটির আঘাতে নাহিদের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে পাঠিয়েছে।ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক নিশি পাল বলেন, নাহিদকে গলা কেটে হত্যা করা হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেন জানান, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত রায়হানকে আটক করা হয়েছে।
ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার
লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ
লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস
ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা
বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান
বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত