বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৮ই জুলাই ২০২২ রাত ১০:৪৭
৩১৫
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সাধারণ পশুর হাটের সাথে সাথে জনপ্রিয়তা পেয়েছে অনলাইন কোরবানির পশুর হাট। এবছর শুক্রবার (৮জুলাই) পর্যন্ত গত সাত দিনে জেলা ও উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের তত্বাবধানে পরিচালিত এ হাটগুলোতে এক হাজার ৬৪টি কুরবানির পশু বিক্রি হয়েছে। এর মধ্যে গরু ও মহিষ ৭৭৩টি এবং ছাগল ও ভেড়া ২৯১টি। এগুলোর বাজার মূল্য ছয় কোটি ৭২লাখ ২৩হাজার টাকা।
জেলা প্রাণীসম্পদ কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, গত বছর করোনাকালিন কোরবানির ঈদ উপলক্ষে জেলায় একটি ও সাত উপজেলায় সাতটি অনলাইন কুরবানির পশুরহাট চালু করা হয়। এ ৮টি অনলাইন পশুর হাটে গত বছর এক হাজার ৫৫টি পশু বিক্রি হয়েছে। এর দাম হয়েছে সাড়ে আট কোটি টাকা। এ বছর এর দ্বিগুন পশু বিক্রির আশা ছিল তাদের। তবে এবছর করোনার প্রকোপ কম থাকায় মানুষ হাটে গিয়েই কুরবানির জন্য পশু ক্রয় করেছেন। তাই অনলাইনে চাহিদা ছিল কম। এর পরও গত সাত দিনে এক হাজার ৬৮টি পশু ছয় কোটি ৭২ লাখ ২৩ হাজার টাকায় বিক্রি হয়েছে।
জেলা প্রাণি সম্পদ কার্যালয় সূত্রে আরো জানা গেছে, এবছর কুরবানী ঈদ উপলক্ষে ৯৩টি স্থায়ী ও ৩৯টি অস্থায়ী পশুরহাট বসেছে। এর মধ্যে সদরে ১৫টি, দৌলতখানে ৬টি, বোরাহনউদ্দিনে ১২টি, তজুমদ্দিনে ৫টি, লালমোহনে ২৬টি, চরফ্যাশনে ২২টি ও মনপুরায় ৭টি। এ হাটগুলোতে পশুর স্বাস্থ্য পরীক্ষার জন্য মোট ২১টি ভেটেনারী মেডিকেল টিম কাজ করছে।
এবছর ভোলায় কোরবানির জন্য বিভিন্ন খামারের পাশাপাশি ব্যক্তি পর্যায়ে মোট এক লক্ষ তিন হাজার পশু প্রস্তুত রয়েছে। এর মধ্যে গরু ৫৫হাজার ৮৭০টি, মহিষ ৮৫০টি, ছাগল ৪৪ হাজার ৯৩০টি ও ভেড়া এক হাজার ৩৫০টি। তবে ভোলায় এ বছর পশুর চাহিদা রয়েছে ৯৭হাজার ৫০০টি। চাহিদার চেয়ে পাঁচ হাজার ৫০০টি পশু বেশি রয়েছে।
ভোলা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ইন্দ্রজিৎ কুমার মন্ডল জানান, এ বছর কুরবানি উপরক্ষে এবছর অনলাইনে গত বছরের তুলনায় দ্বিগুন পশু বিক্রির লক্ষ মাত্রা ছিল। কিন্তু করোনার প্রকোপ কম থাকায় সাধারণ মানুষ হাটে গিয়েই কুরবানির পশু কিনেছেন। তার পরও গ্রাম হিসেবে অনলাইনে ভালো সারা পাওয়া গেছে। সামনের দিকে মানুষ সরাসরি পশু ক্রয়ের চেয়ে অনলাইনের প্রতি আগ্রহী হবে।
জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করুন: পুলিশের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর
তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা: মির্জা ফখরুল
জনগণের আস্থা অর্জন করতে পুলিশ সদস্যদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
পুলিশকে আধুনিক বাহিনী হিসেবে গড়তে যৌক্তিক দাবি পূরণ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩৮৪ প্রার্থীর তথ্য যাচাইয়ের নির্দেশ
সরকার জনগণের কাছে জবাবদিহির মধ্য দিয়েই রাষ্ট্র পরিচালনা করছে: রিজভী
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের পদত্যাগ
শপথ নিয়েই ২০০ ইউনিট ফ্রি বিদ্যুতের ঘোষণা বিজয়ের
নাটকীয়তার পর যেভাবে মুখ্যমন্ত্রী হলেন থালাপতি বিজয়
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক