বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৭ই জুলাই ২০২২ রাত ১০:৫৯
৪২৬
আকতারুল ইসলাম আকাশ : ভোলার চরফ্যাশনে বিয়ের দাবিতে দুই দিন ধরে ১৮ বছর বয়সী কিশোর প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননী প্রেমিকার অনশনের খবর পাওয়া গেছে।
গতকাল বুধবার ৬ জুলাই ঢাকা থেকে চরফ্যাশন উপজেলার আহাম্মদপুর ইউনিয়নে প্রেমিক আল আমিনের বাড়িতে এসে অনশন শুরু করেন ওই নারী। প্রেমিকার উপস্থিতি টের পেয়ে বসত ঘর তালাবদ্ধ করে গাঁ-ঢাকা দিয়েছে প্রেমিক আল আমিনসহ তাঁর পরিবারের সদস্যরা।
আল আমিন চরফ্যাশন উপজেলার দুলারহাট থানার আহাম্মদপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের রুহুল আমিনের ছেলে। প্রেমিকা বাঘেরহাট জেলার মংলা বন্দর থানার কেওড়া তলা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
ভুক্তভোগী নারী জানান, গেল দুই বছর আগে ফেসবুকের মাধ্যমে আল আমিনের সঙ্গে তাঁর পরিচয় হয়। প্রথমে বন্ধুত্ব হলেও কিছুদিন পরে সম্পর্ক প্রেমে গড়ায়। প্রেমের সূত্র ধরে প্রেমিক আল আমিন তাঁর (প্রেমিকার) কর্মস্থল ঢাকার কামরাঙ্গীর চর এলাকার ভাড়াটিয়া বাসায় নিয়মিত যাতায়াত করত। সেখানে তাঁরা স্বামী-স্ত্রী পরিচয় দিত। এভাবে সেখানে তাঁরা দুই বছর বসবাস করেন।
অনশন করা ওই নারী জানান, আল আমিনের মায়ের সঙ্গে মুঠোফোনে ওই নারী কথাও বলেছিলেন। সেসময় তাঁর মা তাদের বিয়ে দিবে এমন প্রতিশ্রæতিও দিয়েছিলেন।
কিন্তু হঠাৎ করে মে মাসে মোবাইল ফোনে আল আমিনের সঙ্গে তাঁর ঝগড়া বাঁধে। এরপর থেকেই আল আমিন তাঁর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়।
পরে খোঁজ নিয়ে গতকাল সকালে ওই নারী চরফ্যাশনে আল আমিনের বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অনশন করে।
পরে গ্রামবাসিরা স্থানীয় ইউপি সদস্যকে বিষয়টি অবগত করলে ইউপি সদস্য ইব্রাহিম আজ বৃহস্পতিবার দুপুরে তাঁর বাড়িতে ওই নারীকে আশ্রয় দেন।
ইউপি সদস্য ইব্রাহিম জানান, ওই নারী বিয়ের দাবি নিয়ে কিশোর আল আমিনের বাড়িতে অবস্থান নিলে আল আমিনের পরিবারের সদস্যরা ঘর তালাবদ্ধ করে পালিয়ে যায়। পরে বৃহস্পতিবার দুপুরে তিনি ওই নারীকে তাঁর বাড়িতে আশ্রয় দেন।
আহম্মেদপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো. ফখরুল ইসলাম জানান, এ বিষয়টি তাঁর জানা নেই।
দুলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন জানান, অনশনের ঘটনাটি তিনি লোকমুখে শুনেছেন। তবে এবিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত