অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


ক্ষমতা চিরদিন থাকে না: ফখরুল


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৩রা জুলাই ২০২২ সকাল ০৮:৫৬

remove_red_eye

৫৬২

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিরোধী দলগুলোকে নিশ্চিহ্ন করার মহা পরিকল্পনার অংশ হিসেবে ফুলগাজী উপজেলা বিএনপির কার্যালয়ে হামলা চালায় আওয়ামী বাহিনী। জনগণ একদিন এর সমুচিত জবাব দেবে। মনে রাখতে হবে, ক্ষমতা কারোরই চিরদিন থাকে না।

শুক্রবার (১ জুলাই) রাতে ফেনীর ফুলগাজী উপজেলায় বিএনপির প্রস্তুতি সভায় হামলার নিন্দা জানিয়ে তিনি এক বিবৃতিতে এসব কথা বলেন।

 

তিনি দাবি করেন, বর্তমান সরকার দেশব্যাপী ত্রাসের রাজত্ব কায়েম করেছে। পুরো দেশে একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছে। 

মির্জা ফখরুলের দাবি, ত্রাণ বিতরণ কর্মসূচি সফল করতে শান্তিপূর্ণ প্রস্তুতি সভা চলাকালে আওয়ামী লীগের লোকজন ফুলগাজী উপজেলা বিএনপির কার্যালয়ে হামলা চালায়। হামলায় উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আবু হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম রসুল গোলাপ, যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নুরুল হুদা শাহীন, যুবদল নেতা দিদার এবং মোতালেবসহ ১৫ জনের অধিক নেতা-কর্মী গুরুতর আহত হন।