অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৮ই অক্টোবর ২০২৬ | ২৩শে আশ্বিন ১৪৩৩


ভোলায় ঈদকে সামনে রেখে চুরি ডাকাতিতে সক্রিয় চক্রের ৪ জন আটক


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩রা জুলাই ২০২২ সকাল ০৮:৪৭

remove_red_eye

৪৫২

 ভোলায় ঈদকে সামনে রেখে সক্রিয় হয়ে ওঠেছে আন্তঃ চুরি-ডাকাতিতে লিপ্ত  থাকা একটি চক্র।  শনিবার ভোর রাতে  পুলিশের কম্বিং অপারেশনে  ওই চক্রের ৪ জন আটক হয়েছে। মানুষের ঘরবাড়িতে গ্রিল ভেঙে চুরি ও ডাকাতি করার চেষ্টা চালায় এরা ।  আটককৃতরা হচ্ছে ছাদেকের ছেলে মোহাম্মদ জামাল উদ্দিন, মালেক তালুকদারের ছেলে  সবুজ রাঢ়ি , আলীনগরের মোঃ ফারুকের ছেলে  মোঃ রিপন, সাগর বেকারী এলাকার মোঃ ইলিয়াসের ছেলে মোঃ কামরুল ইসলাম।


এসআই শ্যামল চন্দ্র সমাদ্দার, এএসআই মোঃ রফিকুল ইসলাম, এএসআই নীল রতনের নেতৃত্বে ৮ জনের পুলিশ টিম অভিযান  চালিয়ে এদের আটক করেন। অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ সরদার জানান, পবিত্র ঈদকে সামনে রেখে একটি সংবদ্ধ চক্র ভোলায় প্রবেশ করেছে। এরা মানুষের ঘর বাড়িতে গ্রীল ভেঙে , দরজা জানালা ভেঙে ঘরে প্রবেশ করে স্বর্ণালংকার, টাকা হাতিয়ে নেয়াই হচ্ছে এদেও প্রধান কাজ। আটক চক্রকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এরা একটি সংঘর্ষ বদ্ধ চক্রের হোতা বলেও মনে করছে পুলিশ।


 অতিরিক্ত পুলিশ সুপার জানান, পদ্মাসেতু উদ্বোধন ও চালু হওয়ায়, এবার ঈদে ঢাকা থেকে দ্বিগুন যানবাহন ভোলা আসতে শুরু করেছে। সংবদ্ধ চক্র এই সুযোগ কাজে লাগাতে নানা ধরনের ডিভাইস প্রযুক্তিও ব্যবহারের কৌশল নিতে শুরু করেছে। আটককৃতদের কাছ থেকে চুরিকরার সময় ঘরের জানালা ভাঙা , গ্রিল ভাঙা, আলমারী ভাঙা, তালআ  ভাঙ্গাসহ নানা ধরনের কৌশলের জন্য যন্ত্রপাতি জব্ধ করে পুলিশ। এদেও সঙ্গে আন্তজেলার কারা জড়িত পুলিশ তাও খতিয়ে দেখছে বলে জানান পুলিশ সুপার।