অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৬ই জুলাই ২০২৬ | ২১শে আষাঢ় ১৪৩৩

লালমোহন কৃষি ব্যাংকে গ্রিল কেটে চোর প্রবেশ : ভল্ট ভাঙ্গার চেস্টা

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২রা জুলাই ২০২২ রাত ০১:৪১

remove_red_eye

৭০৩

লালমোহন প্রতিনিধি :  ভোলার লালমোহনে কৃষি ব্যাংকে চুরির চেস্টা চালানো হয়েছে। চোর জানালার গ্রিল কেটে ব্যাংকে প্রবেশ করে। শুক্রবার রাত পোনে ৮ টার এ ঘটনা ঘটে। চোর ব্যাংকের ভল্ট ভাঙ্গার চেস্টা করে ব্যর্থ হয়। তবে ব্যাংকের বিভিন্ন সুকেশ, ড্রয়ার খুলে তছনছ করে গেছে। 

এঘটনায় লালমোহন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জহুরুল ইসলাম হাওলাদার, ওসি (তদন্ত) এনায়েত হোসেনসহ থানা পুলিশ ব্যাংক পরিদর্শন করেছেন। 

ব্যাংক ম্যানেজার মো. মোশারফ হোসেন জানান, তিনি মাগরিবের পর ব্যাংক থেকে বাসায় গেছেন। কিছুক্ষণ পর শুনেন ব্যাংকে চোর ডুকেছে। ব্যাংকে এসে বিভিন্ন ড্রয়ার এলোমেলো দেখেন। পরে পুলিশকে খবর দেন। 

পুলিশ ব্যাংকের সিসি ক্যামেরা পর্যবেক্ষণ করেন। এসময় চোরকে যন্ত্রপাতি হাতে নিয়ে ব্যাংকের ভল্ট খোলার চেস্টা করতে দেখা যায়। তবে খুলতে না পেরে আবার বের হয়ে যায়। 

ব্যাংকের কর্মকর্তা অলিউল্লাহ জানান, তিনি ৪০ হাজার ব্যক্তিগত টাকা তার ড্রয়ারে রেখে গেছেন। ওই টাকা নিয়ে যায় চোর।

ঘটনার সময় ব্যাংকে নৈশপ্রহরী হাসান দায়িত্বরত ছিল। ওই সময় সে খাবার খেতে বাইরে যায় বলে জানান। এসে ব্যাংকে এ অবস্থা দেখে ম্যানেজারকে খবর দেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত সাড়ে ১১ টা) পুলিশ ব্যাংকে তদন্ত করছেন।

বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে ভোলায় বৈরী আবহাওয়া

বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে ভোলায় বৈরী আবহাওয়া

ভোলায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উৎসব উদযাপন

ভোলায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উৎসব উদযাপন

নিম্নচাপের কারণে উত্তাল সাগর, ২৪ ঘণ্টায় উপকূল অতিক্রম করবে

নিম্নচাপের কারণে উত্তাল সাগর, ২৪ ঘণ্টায় উপকূল অতিক্রম করবে

মনপুরায় মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও সার বোঝাই ট্রলারসহ এক পাচারকারী আটক

মনপুরায় মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও সার বোঝাই ট্রলারসহ এক পাচারকারী আটক

ভোলা বিজনেস ফোরাম-৮৬'র প্রথম বার্ষিক সাধারণ সভা পূর্বাচলে অনুষ্ঠিত

ভোলা বিজনেস ফোরাম-৮৬'র প্রথম বার্ষিক সাধারণ সভা পূর্বাচলে অনুষ্ঠিত

চরফ্যাশনে নজরুল বর্ষের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

চরফ্যাশনে নজরুল বর্ষের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

নতুন নীতিতে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়বে: রাষ্ট্রপতি

নতুন নীতিতে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়বে: রাষ্ট্রপতি

নিরাপত্তার কড়াকড়িতে জনগণ যেন সরকারপ্রধান থেকে দূরে সরে না যায়: প্রধানমন্ত্রী

নিরাপত্তার কড়াকড়িতে জনগণ যেন সরকারপ্রধান থেকে দূরে সরে না যায়: প্রধানমন্ত্রী

ভারী বৃষ্টির পূর্বাভাস, ৫ জেলায় বন্যার সতর্কতা

ভারী বৃষ্টির পূর্বাভাস, ৫ জেলায় বন্যার সতর্কতা

আরও...