বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৩শে জুন ২০২২ রাত ১১:৪৬
৩৮২
ভোলায় নানা আয়োজনে আ’লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
বাংলার কণ্ঠ প্রতিবেদক : আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, সাবেক বাণিজ্যমন্ত্রী ও ভোলা- ১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, আওয়ামী লীগ যদি প্রতিষ্ঠা না হতো তাহলে বাংলাদেশ স্বাধীন হতো না। পাকিস্তান প্রতিষ্ঠার পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব রহমান হৃদয় দিয়ে উপলব্ধি করেছিলেন, ‘এই পাকিস্তান বাঙালির জন্য হয় নাই। একদিন বাংলার ভাগ্যনিয়ন্তা বাঙালিদেরকেই হতে হবে। এই লক্ষ ও উদ্দেশ্য নিয়েই আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়েছিলো। জাতির পিতা বঙ্গবন্ধু ও আওয়ামী লীগ একই সূত্রে গাঁথা। আওয়ামী লীগ মানেই বঙ্গবন্ধু, আর বঙ্গবন্ধু মানেই আওয়ামী লীগ।
বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভোলা জেলা আওয়ামী লীগের আয়োজনে ভোলা জেলা পরিষদের অডিটোরিয়ামে এক আলোচনা সভায় ঢাকা থেকে টেলিকনফারেন্সে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তোফায়েল আহমেদ আরও বলেন, আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হওয়ার পর ভাষা আন্দোলন, ৬ দফা, ৬৯ এর ১১ দফা সব কিছু মিলিয়ে আমরা বাংলার মানুষ এক কাতারে আমরা কাজ করেছিলাম। ওই দিন বঙ্গবন্ধু আওয়ামী লীগ এর প্রতিষ্ঠা না করতেন তাহলে আজকে আমরা পাকিস্তানের অধিনে বসবাস করতাম। আজকের এই দিনে মওলানা আবদুল হামিদ খান ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শামসুল হক ও জাতির জনক বঙ্গবন্ধুসহ আওয়ামী লীগ প্রতিষ্ঠাতাদের শ্রদ্ধাভরে স্মরণ করি।
ভোলা জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর কাদের মজনুর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মাইনুল হোসেন বিপ্লব, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি দোস্ত মাহমুদ, সাবেক পিপি অ্যাডভোকেট সৈয়দ আশরাফুল ইসলাম লাভু, হামিদুল হক বাহালুল মোল্লা, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক আরজু, সাবেক সাংগঠনিক সম্পাদক ও মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার সফিকুল ইসলাম,সদর উপজেলার ভাইস চেয়ারম্যান ও সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ ইউনুস , সদর উপজেলা আওয়ামী লীগ এর সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী নেওয়াজ পলাশ, জেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ সাফিয়া খাতুনসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। অপরদিকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার সকালে ভোলা জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করা হয়। এ ছাড়া দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।
খামেনির জানাজার দিনও গাজা-লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ১০
‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান
ইউনিয়ন ও পৌরসভায় অক্টোবরে ভোটের আয়োজন চলছে: ইসি
গুলশান লেকের পরিবেশ রক্ষা ও সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করার নির্দেশ প্রধানমন্ত্রীর
শিশুরাই জাতির ভবিষ্যৎ, দেশগড়ার সৈনিক: ডা. জোবাইদা রহমান
১৮ অঞ্চলে ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে
এইচএসসির তৃতীয় দিনে রেকর্ড ৪৮ বহিষ্কার
প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ
নিজেরা কাজ করে স্বাবলম্বী দেশ গড়তে হবে : মির্জা ফখরুল
৪ বিভাগে দুদিন অতিভারী বর্ষণের আভাস, ভূমিধসের শঙ্কা
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক