অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

চরফ্যাশনে কোভিড-১৯ প্রতিরোধে কর্মশালা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৩শে জুন ২০২২ রাত ১১:০০

remove_red_eye

৪৮৯

এম শরীফ আহমেদ।। 
কোভিড-১৯ প্রতিরোধে ঝুঁকি যোগাযোগ,সমাজের সম্পৃক্ততা এবং টিকা গ্রহণে উদ্ধুদ্ধকরণ করার লক্ষ্যে ধর্মীয় নেতাদের সাথে কর্মশালা করেছে 
দি হাঙ্গার প্রজেক্ট। বৃহস্পতিবার (২৩জুন) ভোলার চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মিলনায়তনে “ইউনিসেফ” এর সহযোগিতায় দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
 
দি হাঙ্গার প্রজেক্ট এর ভোলা জেলা সমন্বয়কারী মোঃ আশরাফউদ্দিন উদ্দিন মামুন এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শোভন কুমার বসাক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার ও রোগ নিয়ন্ত্রণ কর্মকর্তা ডাঃ আশরাফুল ইসলাম (সুমন) প্রমূখ। 
 
এ সময় আরও বক্তব্য রাখেন, চরফ্যাশন উপজেলা জামে মসজিদ এর ইমাম মাওলানা মোঃ আবু নাছের,চরফ্যাশন কালী বাড়ী মন্দিরের পুরোহিত দুলাল গাংগুলি,সিদ্দিকিয়া জামে মসজিদ এর ইমাম মাওলানা মোঃ হারুন অর রশিদ প্রমূখ। 
 
শুরুতে কর্মশালায় স্বাগত বক্তব্য প্রদান করেন,দি হাঙ্গার প্রজেক্টের ভোলা জেলা সমন্বয়কারী মোঃ আশরাফউদ্দিন (মামুন)। এর পর পরই প্রকল্প সম্পর্কে ধারণা প্রদান করেন দি হাঙ্গার প্রজেক্টের ইনফরমেশন সার্ভিস প্রোভাইডর এম শরীফ আহমেদ। 
 
বক্তব্যে বক্তারা বলেন, কোরআন ও হাদিসে মহামারী নিয়ে  বহু কথা বলা  হয়েছে। সেখানে  মহামারীর সময়ে এক জায়গার মানুষ অন্য জায়গায় যাওয়ার কথা নিষেধ রয়েছে। কিন্তু আসলে আমাদের অনেকেরই এসব কথা জানা নেই। তাই আমরা কোনো বিধিমালা মানছিনা।
 
বক্তারা আরও বলেন, হাদীসে বলা আছে যে আমরা অসুস্থ্য হলে সুন্নত হিসেবে ওষধ খেতে পারবো।তাহলে কেন আমরা টিকা নিবো না? আমাদের এক ধরনের লোক আছে যারা কোনো কিছু না জেনে বুঝেই মনগড়া কথাবার্তা বলে থাকি।আসলে এমনটা বলা ঠিক নয়। যেকোনো বিষয়  আগে ভালোভাবে জেনে তারপর কথা বলা উচিত।সবশেষে আমাদের কমিউনিটির সবাইকে নানাভাবে বুঝিয়ে  টিকা নেওয়ার জন্য উৎসাহিত করতে। তাহলে আমরা মহামারী থেকে অনেকটা রক্ষা পাবো।
 
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...