অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

ভোলা জেলা আ’লীগের কমিটি গঠন: সভাপতি মজনু সম্পাদক বিপ্লব

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১১ই জুন ২০২২ রাত ১১:১৫

remove_red_eye

৮৫২

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা সরকারি বালক উচ্চ স্কুল মাঠে শনিবার ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে নতুন কমিটি গঠন করা হয়েছে। সম্মেলনের প্রথম পর্ব শেষে বিকালে কমিটি গঠনকালে সভাপতি পদে বর্তমান বিদায়ী সম্পাদক আবদুল মমিন টুলু ও সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লার নাম ওঠে। এছাড়া সাধারণ সম্পাদক পদে একক প্রার্থী হিসাবে সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লবের নাম প্রস্তাব করে সর্বসম্মত ভাবে সমর্থন করা হয়। পরে দলের স্বার্থে প্রবীন ও নবীনের সমন্বয়ে ফজলুল কাদের মজনু মোল্লাকে সভাপতি ও মইনুল হোসেন বিপ্লবকে সাধারণ সম্পাদক ও আবদুল মমিন টুলুকে সিনিয়র সহ সভাপতি করে  নব গঠিত কমিটি ঘোষনা করেন  কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিম । এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক মন্ত্রী, ভোলা-১ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য  তোফায়েল আহমেদ আওয়ামী লীগের রাজনীতিকে গতিশীল করার জন্য এ সিদ্ধান্ত মেনে নেয়ার অনুরোধ জানান। কমিটি গঠন সভার সভাপতিত্ব করেন  বরিশালের অভিভাবক পার্বত্য চট্টগ্রামের শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিক্ষন কমিটির আহŸায়ক আবুল হাসনাত আবদুল্লাহ। সভার সিদ্ধান্তক্রমে আগের কমিটির সভাপতি ফজলুল কাদের মজনুকে ফের সভাপতি , আবদুল মমিন টুলুকে সিনিয়র সহসভাপতি ও মইনুল হোসেন বিপ্লবকে  সাধারন সম্পাদক  ঘোষনা করা হয়। এছাড়া আগামী ১ মাসের মধ্যে পুনাঙ্গ কমিটি গঠন করা হবে বলে জানানো হয়।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...