লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ১০ই জুন ২০২২ রাত ১১:২৫
৪৬৬
লালমোহন প্রতিনিধি : ভারতে বিজেপি নেতৃবৃন্দ কর্তৃক মহানবী হযরত মুহাম্মদ (সা:) এবং মা আয়েশা (রা:) কে নিয়ে অশালীন মন্তব্য ও কটূক্তির প্রতিবাদে ভোলার লালমোহনের বিক্ষোভ মিছিল করেছে ধর্মপ্রাণ মুসল্লীরা। শুক্রবার বিকালে উপজেলা পশ্চিম চরউমেদ ইউনিয়ন শাখা ‘বিশ^ মুসলিম মিল্লাত’ এর ব্যানারে মুসল্লীরা এ বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি গজারিয়া ইসলামিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসা প্রাঙ্গন থেকে বের হয়ে সদর রোডে এসে শেষ হয়। পরে সেখানে বিক্ষোভ সমাবেশ করেন মুসল্লীরা।
বিশ^ মুসলিম মিল্লাত পশ্চিম চরউমেদ ইউনিয়ন শাখার যুগ্ম আহবায়ক মো. আবু জাহেরের সঞ্চালনায় ও সদস্য মেহেদি আল ফোরকানের তত্ত¡াবধায়নে গজারিয়া ইসলামিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাও: আবু তাইয়্যেব, অধ্যক্ষ মাও: মো. রফিকুল ইসলাম, বিশ^ মুসলিম মিল্লাত পশ্চিম চরউমেদ ইউনিয়ন শাখার আহবায়ক অধ্যাপক একেএম শহীদুল্লাহ সেলিম, পশ্চিম চরউমেদ ইউনিয়ন আওয়ামীলীগ (পশ্চিম) শাখার সাধারণ সম্পাদক শাহীন মাতাব্বর, পশ্চিম চরউমেদ ইউনিয়ন যুবলীগ (পশ্চিম) শাখার সভাপতি মো. রুহুল আমিন ফরাজী, পশ্চিম চরউমেদ ইউনিয়ন যুবলীগ (পূর্ব) শাখার সাধারণ সম্পাদক শাকিল বেপারীসহ আরও অনেকে এসময় বক্তব্য রাখেন।
এসময় বক্তারা সমাবেশে মহানবী হযরত মোহাম্মদ (সা:) ও মা আয়েশা (রা:) কে নিয়ে অশালীন মন্তব্যকারী ভারতের বিজেপির মুখপাত্র নুপুর শর্মা ও জিন্দালের সর্বোচ্চ শাস্তির দাবি জানায়। তা নাহলে বাংলাদেশে ভারতীয় পণ্য বর্জন করার হুঁশিয়ারিও দেন বক্তারা।
চরফ্যাশনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে র্যালি ও আলোচনা সভা
প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
প্রতিবেশী প্রায় সব দেশের সঙ্গেই ভারতের সম্পর্ক খারাপ: তথ্যমন্ত্রী
দেশে রাজনৈতিক অস্থিরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
নারীর ক্ষমতায়নে সরকারের আন্তরিকতার অভাব নেই: তথ্যমন্ত্রী
স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত বাংলাদেশের মানুষ : রুহুল কবির রিজভী
প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর
১ ডিসেম্বর বড় সমাবেশে বিজয়ের মাসের কর্মসূচি শুরু করবে বিএনপি
দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র সফল হবে না: দুদু
জেলা প্রশাসকের আশ্বাসে ভোলায় যুবকদের আমরণ অনশন প্রত্যাহার
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত