চরফ্যাসন প্রতিনিধি
প্রকাশিত: ৮ই জুন ২০২২ রাত ১১:২৭
৪৪২
চরফ্যাশনে উপ-নির্বাচনকে ঘিরে হামলার ঘটনা ঘটেছে। উপজেলার মাদ্রাজ ইউনিয়নের হামিদপুর ৪নং ওয়ার্ডে আসন্ন উপ-নির্বাচনকে ঘিরে দুই ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে হামলার ঘটনায় অন্তত ১০জন আহত হয়েছে । ভূক্তভোগীরা জানান,আহতরা হলেন, মো. শাখাওয়াত (৩০) শফিউদ্দিন (২০) জহিরুল (২৮) সাগর (২৬) জাকির (৩৫) ইকবাল (২৫) ও মতিন ঢালি (২৮)সহ আরো কয়েকজন। আহতদের উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গত (৭জুন) মঙ্গলবার সন্ধ্যায় হামিদপুর চৌমহনী এলাকায় এ হামলার ঘটনা ঘটে। টিউবওয়েল প্রতিকের ইউপি সদস্য প্রার্থী আবদুল লতিফ তোতা বেপারী অভিযোগ করে বলেন, সন্ধ্যায় নির্বাচনী অফিসে কর্মী ও সমর্থকদের সঙ্গে চা খাওয়ার সময় ফুটবল প্রতিকের প্রতিপক্ষ ইউপি সদস্য প্রার্থী রাসেল দেওয়ানের নির্দেশে ও তার সমর্থক জয়নাল মিয়ার নেতৃত্বে ফিরোজ শেখ,রাকিব দেওয়ান,মনোয়ার দেওয়ান,নবু মুন্সিসহ অন্তত ৫০জন সন্ত্রাসী একত্রিত হয়ে দেশিও ধারালো অস্ত্র দা’ছেনি ও লাঠিসোঠাঁ নিয়ে আমাদের উপর অতর্কিত হামলা চালিয়ে আমার কর্মী সমর্থকদের কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করেছে।
এসময় কর্মী সমর্থকদের ১০টি মটর সাইকেল ভাংচুরসহ মোবাইল ফোন ও টাকা পয়সা ছিনিয়ে নেয় সন্ত্রাসীদল। হামলার অভিযোগ অস্বীকার করে প্রতিপক্ষ প্রার্থী রাসেল দেওয়ান বলেন, টিউবওয়েল প্রতিকের লোকজন আমাদের নেতাকর্মী সমর্থকদের পিটিয়ে আহত করেছে।
চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ মনির হোসেন মিয়া বলেন, উভয়পক্ষের সঙ্গে কথা বলেছি। নির্বাচনী আইন মেনে চলার জন্য প্রার্থীদের বলা হয়েছে। এ প্রসঙ্গে উপজেলা নির্বাচন কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, বিষয়টি আমি থানা সূত্রে অবগত হয়েছি। নির্বাচনী নিয়মবহির্ভূত কর্মকান্ড হলে বিধি মোতাবেক প্রার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ্য, মাদ্রাজ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য লুৎফর দেওয়ানের মৃত্যু পরবর্তী ওই ওয়ার্ডটিতে আগামী ১৫জুন বুধবার উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত