বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৬ই জুন ২০২২ বিকাল ০৫:৪০
৫৪৬
এইচ আর সুমন II ভোলায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪১তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জেলা কৃষকদলের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৫মে) সন্ধ্যায় জেলা কৃষকদলের আয়োজনে এই আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ভোলা জেলা কৃষকদলের সভাপতি ও কেন্দ্রীয় কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক ( বরিশাল বিভাগ) মো. আব্দুর রহমান সেন্টুর সভাপতিত্বে ও জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মো. আবুল হাসনাত তসলিমের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন রশিদ ট্রুম্যান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব হুমায়ুন কবির সোপান এসময় আরো বক্তব্য রাখেন, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন, জেলা শ্রমিকদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তানভীর তালুকদার, জেলা সেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক খন্দকার আল-আমিন, সিনিয়র সহ-সভাপতি আকবর হোসেন, সহ-সভাপতি মুনতাসীর আলম রবিন চৌধুরী, লুকু চৌধুরী জাকির হোসেন মনির, জেলা কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এড্যা. ইউছুফ, সিনিয়র যুগ্ম সম্পাদক মিজানুর রহমান আরজু, ভোলা সদর উপজেলা কৃষকদলের সভাপতি কাজী সাইফুল ইসলাম শাহীন সাধারণ সম্পাদক শেখ ফরিদ গোলদার, ,পৌর কৃষকদলের আমিনুল ইসলাম মঞ্জু খান, সাংগঠনিক সম্পাদক আব্দুল গনি, প্রমূখ।
এ সময় বক্তারা বলেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তি এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান। বক্তারা আরও বলেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর উত্তম উপাধিতে ভূষিত করেন। আলোচনা সভার শেষে জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর, সাবেক ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব মোশারফ হোসেন শাহজানের আত্মার মাগফিরাত ও এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন বড় মসজিদের ইমাম মাওলানা নূরে আলম।
চরফ্যাশনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে র্যালি ও আলোচনা সভা
প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
প্রতিবেশী প্রায় সব দেশের সঙ্গেই ভারতের সম্পর্ক খারাপ: তথ্যমন্ত্রী
দেশে রাজনৈতিক অস্থিরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
নারীর ক্ষমতায়নে সরকারের আন্তরিকতার অভাব নেই: তথ্যমন্ত্রী
স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত বাংলাদেশের মানুষ : রুহুল কবির রিজভী
প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর
১ ডিসেম্বর বড় সমাবেশে বিজয়ের মাসের কর্মসূচি শুরু করবে বিএনপি
দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র সফল হবে না: দুদু
জেলা প্রশাসকের আশ্বাসে ভোলায় যুবকদের আমরণ অনশন প্রত্যাহার
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত