চরফ্যাসন প্রতিনিধি
প্রকাশিত: ৬ই জুন ২০২২ বিকাল ০৫:৩৭
৪০৩
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চরফ্যাসনে ৬০ বছরের বৃদ্ধ কে পিটিয়ে গুরুতর আহত করেছেন আবুবকরপুর ইউনিয়নের ইউপি সদস্য আজিজল। শনিবার (৫জুন) বিকেলে আবুবকরপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড চারু বাড়ীর দরজায় এ ঘটনা ঘটে বলে ভুক্তভোগী পরিবার অভিযোগ করেন। আহতকে উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে ভর্তি করান তার স্বজনরা। হাসপাতালে চিকিৎসাধীন বৃদ্ধ মুসলিম গোলদার
অভিযোগ করে বলেন, ঘটনাস্থল চারুবাড়ী সংলগ্ন জমিতে তিনি হাইব্রিড ঘাস চাষ করেন। স্থানীয় ইউপি সদস্য আজিজল প্রতিদিন ওই চাষকৃত ঘাষের ক্ষেতে গরু চড়ান।
ঘটনার সময় চাষকৃত ঘাসের ক্ষেতে আজিজল গরু চড়ানোর সময় বৃদ্ধ বাঁধা দেন। এতে ক্ষুদ্ধ হয়ে আজিজল তাকে লাঠসোঠা দিয়ে মারধর করেন। বৃদ্ধ মুসলিমকে উদ্ধার করতে আসলে তার স্ত্রী বৃদ্ধা রোসনা বেগমকেও (৫৫) মারধর করেন ওই ইউপি সদস্য। রোসনাকে স্থানীয় ভাবে চিকিৎসা দেয়া হয়েছে বলে জানা গেছে। ভুক্তভোগী মুসলিম গোলদারের মুখের চোয়ালে গুরুতর জখম হয়েছে। চোয়ালের মধ্যে গরু বাঁধার খুটা ঢুকিয়ে দেয়া হয়েছে বলে বৃদ্ধ দাবি করেন।
এই ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযোগ প্রসঙ্গে ইউপি সদস্য আজিজল জানান, গালমন্দ করায় তিনি বৃদ্ধকে হাত দিয়ে ধাক্কা দিয়েছেন। তবে বৃদ্ধের চোয়ালে কি ভাবে গুরুতর জখম হয়েছে তা তার জানা নেই। দুলারহাট থানার অফিসার ইনচার্জ মোরাদ হোসেন বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত