অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩


ভোলায় কমিউনিটি লিডারদের অবহিতকরণ সভা অনুষ্ঠিত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৫ই জুন ২০২২ রাত ১১:০০

remove_red_eye

৪০৮

এম শরীফ আহমেদ।। কোভিড-১৯ প্রতিরোধের ঝুঁকি যোগাযোগ, সমাজের সম্পৃক্ততা এবং টিকা গ্রহণে  উদ্ধুদ্ধকরণ করার লক্ষ্যে কমিউনিটি লিডাররদের নিয়ে        অবহিতকরণ সভা করেছে "দি হাঙ্গার প্রজেক্ট "। রবিবার (৫জুন) ভোলা পৌর শহরের ভোলা নার্সিং ইনস্টিটিউটের মিলনায়তনে "ইউনিসেফ" এর সহযোগিতায়  দিনব্যাপী  এ অবহিতকরণ  সভা  অনুষ্ঠিত হয়।
 
এতে  উপজেলার ও বিভিন্ন ইউনিয়নের স্বাস্থ্য কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক,জনপ্রতিনিধি,এনজিও কর্মকর্তা,  ইয়ুথলিডারসহ বিভিন্ন পেশার প্রায় অর্ধশত কমিউনিটি লিডার  অংশগ্রহণ করে।
 
শুরুতে অবহিতকরণ সভায় স্বাগত বক্তব্য রাখেন, "দি হাঙ্গার প্রজেক্ট" এর ভোলা জেলা সমন্বয়কারী মোঃ আশরাফউদ্দিন (মামুন)। এর পর পরই পুরো প্রকল্প সর্ম্পকে অংশগ্রহণকারীদেরকে ধারণা প্রদান করেন
"দি হাঙ্গার প্রজেক্ট" এর বরিশাল অঞ্চলের আঞ্চলিক সমন্বয়কারী মেহের আফরোজ (মিতা)। তিনি বলেন, টিকা দেওয়ার জন্য বহু ক্যাম্পেইন এবং সুযোগ করে দেওয়ার ফলেও সাধারণ  জনগণের একটি অংশ এখনো টীকা নেয়নি।এমন জনগনকে উদ্ধুদ্ধ করে টীকা প্রদানকারী অর্থাৎ স্বাস্থ্য বিভাগের সাথে সম্পৃক্ত করে দেওয়াই হচ্ছে এই প্রকল্পের মূল উদ্দেশ্য।পাশাপাশি তৃতীয় ডোজ টিকা নেওয়া, গর্ভকালীন মায়েদের স্বাস্থ্য সেবা এবং শিশুদের স্বাস্থ্যসেবাসহ অন্যান্য মহামারীর আক্রান্ত হতে মুক্তি পেতে জনগণকে সচেতন করা হবে।
 
 
তিনি আরও বলেন, ভোলা জেলার ৬টি উপজেলা পর্যায়ে সভা এবং বিভিন্ন ইউনিয়নে উঠান বৈঠক, স্কুল-কলেজ ক্যাম্পেইন,মাইকিং, লিফলেট বিতরণ,  লোকগান এবং পথনাটকের মাধ্যমে এই প্রকল্প বাস্তবায়ন করা হবে।এছাড়াও স্যোশাল মিডিয়ায় প্রচার, টিভিসিসহ বিভিন্ন মাধ্যমে এ প্রকল্প কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
 
 
প্রধান অতিথির বক্তব্যে ভোলা সদর  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মনিরুজ্জামান আহমেদ বলেন, এই কাজটি মূলত স্বাস্থ্য বিভাগের। তবে এনজিও সংস্থাগুলো আমাদের সহযোগিতা করার লক্ষ্যে নানা কার্যক্রম করে যাচ্ছে।দি হাঙ্গার প্রজেক্ট এবং আমরা মিলে সমন্বয় করে কাজ করলে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো।এতে জনগনও উপকৃত হবে।তিনি আরও বলেন, আমাদেরকে অবহিত করে  প্রোগ্রাম করলে আমরা নানাভাবে এই প্রকল্পের কার্যক্রমকে সহযোগীতা করতে পারবো। 
 
 
অনুষ্ঠানের এক পর্যায়ে অংশগ্রহণকারীদের মধ্যো থেকে মতামত নেওয়া হয়।অংশগ্রহণকারীরা বিভিন্ন দিকনির্দেশনা দেন।বিশেষ করে মা সমাবেশ করার জন্য অনেকে প্রস্তাব দেন। পাশাপাশি এই প্রকল্পের বাস্তবায়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দি হাঙ্গার প্রজেক্ট এর ইনফরমেশন সার্ভিস প্রোভাইডর এম শরীফ আহমেদ। 
এ সময় উপস্থিত ছিলেন,ভোলা নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ নওদা রাণী দাশ, ভোলা সরকারি শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ রুহুল আমিন জাহাঙ্গীর, সুজন-সুশাসনের জন্য নাগরিক ভোলা জেলা সভাপতি মোবাশ্বির উল্লাহ চৌধুরী, বাংলাদেশ প্রতিদিন ও নিউজ২৪ টেলিভিশনের ভোলা জেলা প্রতিনিধি জুন্নু রায়হান, দৈনিক জনকণ্ঠ ও মাছরাঙা টেলিভিশনের ভোলা জেলা প্রতিনিধি হাসিব রহমান, সুজন-সুশাসনের জন্য নাগরিক ভোলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন, চরজংলা সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুলতানা রাজিয়া। 
 
এ সময় আরও উপস্থিত ছিলেন, দি হাঙ্গার প্রজেক্ট এর সহকারী প্রোগ্রাম অফিসার মাহাদী হাসান (তানভীর), "ইয়ুথ পাওয়ার ইন বাংলাদেশ"এর প্রধান সমন্বয়কারী আদিল হোসেন (তপু), গ্রামীণ জন উন্নয়ন সংস্থার অতিরিক্ত পরিচালক মোঃ আজাদ হোসেন, ভোলা ওপেন স্কাউট এর রোভার স্কাউট লিডার  সুমন মুহাম্মদ,"গুড ড্রীম বাংলাদেশ"এর সহ-সভাপতি জান্নাতুন্নেছা আইরিন, ইয়ুথ এন্ডিং হাঙ্গার এর জেলা সমন্বয়কারী আশিকুর রহমান শান্ত প্রমূখ।




ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

আরও...