অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২৬শে নভেম্বর ২০২৬ | ১২ই অগ্রহায়ণ ১৪৩৩


লালমোহনে শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে লাইব্রেরিয়ান শ্রীঘরে


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৪ঠা জুন ২০২২ রাত ১০:৪২

remove_red_eye

৪৫১



লালমোহন  প্রতিনিধি : প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বন করে জেলে গেলেন ভোলার লালমোহনের ওমর ফারুক নামের এক মাদ্রাসার লাইব্রেরিয়ান। তিনি লালমোহনের চতলা করিমুন্নেসা মহিলা দাখিল মাদ্রাসায় লাইব্রেরিয়ান হিসেবে চাকরিরত রয়েছেন।
জানা যায়, শুক্রবার প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় পরিক্ষার্থী হিসেবে ভোলার পশ্চিম বাপ্তা আদর্শ স্কুল এন্ড কলেজ কেন্দ্রে মোবাইলের মাধ্যমে বাহিরে প্রশ্নপত্র পাঠানোর দায়ে তাকে ১০ দিনের কারাদণ্ড প্রদান করেন দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বোরহানউদ্দিনের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুর রহমান।
চতলা করিমুন্নেসা মহিলা দাখিল মাদ্রাসার সুপার মাও: মো. জসিম উদ্দিন বলেন, প্রায় বছরখানেক আগে মাদ্রাসায় লাইব্রেরিয়ান হিসেবে নিয়োগ হয় ওমর ফারুকের। শুক্রবার পরীক্ষা দিতে গিয়ে তার জেলে যাওয়ার ঘটনাটি শুনেছি।
এব্যাপারে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, যেহেতু ওমর ফারুক অসদুপায় অবলম্বন করে জেলে গিয়েছে, সেক্ষেত্রে তাকে সাময়িক বরখাস্ত করা হবে। তার বরখাস্তের কাগজ সংশ্লিষ্ট দপ্তরে পাঠিয়ে পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে।






চরফ্যাশনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে র‍্যালি ও আলোচনা সভা

চরফ্যাশনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে র‍্যালি ও আলোচনা সভা

প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রতিবেশী প্রায় সব দেশের সঙ্গেই ভারতের সম্পর্ক খারাপ: তথ্যমন্ত্রী

প্রতিবেশী প্রায় সব দেশের সঙ্গেই ভারতের সম্পর্ক খারাপ: তথ্যমন্ত্রী

দেশে রাজনৈতিক অস্থিরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে রাজনৈতিক অস্থিরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

নারীর ক্ষমতায়নে সরকারের আন্তরিকতার অভাব নেই: তথ্যমন্ত্রী

নারীর ক্ষমতায়নে সরকারের আন্তরিকতার অভাব নেই: তথ্যমন্ত্রী

স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত বাংলাদেশের মানুষ : রুহুল কবির রিজভী

স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত বাংলাদেশের মানুষ : রুহুল কবির রিজভী

প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর

১ ডিসেম্বর বড় সমাবেশে বিজয়ের মাসের কর্মসূচি শুরু করবে বিএনপি

১ ডিসেম্বর বড় সমাবেশে বিজয়ের মাসের কর্মসূচি শুরু করবে বিএনপি

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র সফল হবে না: দুদু

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র সফল হবে না: দুদু

জেলা প্রশাসকের আশ্বাসে ভোলায় যুবকদের আমরণ অনশন প্রত্যাহার

জেলা প্রশাসকের আশ্বাসে ভোলায় যুবকদের আমরণ অনশন প্রত্যাহার

আরও...