অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

ভোলায় বকেয়া টাকা চাওয়ায় ফার্নিচার মিস্ত্রীকে হাতুরী দিয়ে মারধর

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৪ঠা জুন ২০২২ রাত ১০:৩৪

remove_red_eye

৩৮১

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় ফার্নিচারের বকেয়া টাকা চাওয়ায় মোঃ ইব্রাহীম (২২) নামে এক ফার্নিচার মিস্ত্রীকে হত্যার উদ্দেশ্যে হাতুরী দিয়ে মাথায় আঘাতের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়রা ও আহত ইব্রাহীমের   পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন। আহত ইব্রাহীম ভোলা সদর উপজেলার চর সামাইয়া ইউনিয়নের ৮ নম্বার ওয়ার্ডের মোঃ কাওছার হোসেনের ছেলে এবং ভেদুরিয়ার সমিতির হাট বাজার এলাকার মামুন ফার্নিচারের মিস্ত্রী। শনিবার (৪ জুন ) সকালে ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের সমিতির হাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ইব্রাহীম মিস্ত্রী জানান, গত কয়েকদিন আগে ভেদুরিয়ার সমিতির হাট বাজারের মোঃ ইউসুফ এর ছেলে আবুল কালাম মামুন ফার্নিচার এসে তিনটি খাট তৈরির জন্য অর্ডার করেন। ওই সময় খাটের দাম ৩৮ হাজার টাকা দাম করে ৮ হাজার টাকা জমা দেয়। বাকী টাকা ২/৩ দিন পর পরিশোধ করার কথা থাকলে সে করেনি।   উল্টো বাকী টাকা পরিশোধ না করে দ্রæত খাট তৈরির চাপ দেয়। পরে তারা তিনটি খাট তৈরি রাখে।  শনিবার সকালে আবুল কালাম দোকানে এসে খাট নিয়ে যেতে চায়। এ সময় আমি বাকী টাকা চাইলে আমার উপর ক্ষেপে গিয়ে আমাকে হত্যা করে ফেলবে বলে হাতুরী দিয়ে আমার মাথায় কয়েকটি আঘাত করে। পরে আমার ডাকচিৎকারে স্থানীয় ছুটে এসে আমাকে উদ্ধার করে। পরে আমার বড় ভাই বিল্লাল হোসেন এসে আমাকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন। এব্যাপারী অভিযুক্ত আবুল কালামকে তার মোবাইল ফোনে কল করলে সাংবাদিকদের পরিচয় শুনে ফোন কেটে দেয়।
 ভোলা মডেল থানার কর্মকর্তা (ওসি ) মোঃ এনায়েত হোসেন জানান, এ বিষয়ে কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্তা গ্রহণ করা হবে।

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

আরও...