অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে ভোলায় আ’লীগের বিক্ষোভ ও প্রতিবাদ সভা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৪ঠা জুন ২০২২ রাত ১০:৩৩

remove_red_eye

৪৩৯

বাংলার কণ্ঠ প্রতিবেদক  : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রকাশ্যে হত্যার হুমকি ও বিএনপির নৈরাজ্য সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে ভোলা জেলা আওয়ামী লীগের উদ্দ্যোগে প্রতিবাদ সভা ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১ টায় বাংলা স্কুল মোড় দলীয় কার্যালয়ের সামনে থেকে বিশাল এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে দলীয় কার্যালয় গিয়ে শেষ হয়।

এর আগে দলীয় কার্যালয়ের সামনে জেলা আওয়ামী লীগের সহ সভাপতি দোস্ত মাহামুদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মমিন টুলু, সাংগঠনিক সম্পাদক মাইনুল হোসেন বিপ্লবসহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এ্যাডভোকেট জুলফিকার আহমেদ,যুগ্ন সম্পাদক এনামুল হক আরজু, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মো: ইউনুস প্রমুখ। এ সময় বক্তারা, প্রধানমন্ত্রীসহ বঙ্গবন্ধু পরিবারের সকল সদস্যদের বিরুদ্ধে সকল প্রকার অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিহত করা হবে বলে উল্লেখ করা হয়। এদিকে আওয়ামী লীগের বিক্ষোভ ও প্রতিবাদ সভায় পৌর আওয়ামী লীগ, জেলা যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, জেলা শ্রমিক লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীর অংশ নেয়।

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

আরও...