অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

লালমোহনে ইউপি নির্বাচন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হওয়ায় সাংবাদিকের বাড়িতে হামলা

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৩রা জুন ২০২২ রাত ১২:৩৬

remove_red_eye

৪০০

 ভোলার লালমোহন উপজেলার রমাগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্রপ্রার্থী হওয়ায় সাংবাদিক আনোয়ার হোসেন রাব্বির বাড়িতে বৃহস্পতিবার বিকাল ৫টায় নৌকার প্রার্থীর বহিরাগত সন্ত্রাসীরা হামলা চালিয়ে আসবাবপত্র  ভাংচুর করেছে। একই সঙ্গে রাব্বির স্ত্রী তানিয়া বেগম ও ভায়ের স্ত্রী আখি বেগমকে মারধর করা হয়। কর্তারহাট এলাকায় প্রচারনা চালানোর সময় রাব্বির কর্মী নিরবকে বেদম মারধর করা হয়। সাংবাদিক রাব্বি দৈনিক সমকালের  লালমোহন উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।

অভিযোগ রয়েছে নৌকা প্রতীকের প্রার্থী গোলাম মোস্তফার পক্ষে প্রতিদিন লালমোহন উপজেলা থেকে যুবলীগের কয়েক নেতার নেতৃত্বে বহিরাগত ক্যাডার ও সন্ত্রাসীরা এলাকায় মহড়া দিয়ে বেড়ান। এদের হামলার ভয়ে রাব্বি তার প্রচারনা চালাতে পারছেন না বলে কয়েক দফা রির্টানিং অফিসার ও উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। এর পরও কমছে না সন্ত্রাসীদের তান্ডব।

জেলা নির্বাচন অফিসার সৈয়দ সফিকুল ইসলাম জানান, ওই ইউনিয়নের বিষয়ে তারা বিশেষ নজরদারি বাড়াতে পুলিশকে নির্দেশ দিয়েছেন। লালমোহন থানার ওসি মুরাদ হোসেন জানান, হামলার বিষয় শুনেছেন। প্রার্থীকে অভিযোগ দিতে বলেছেন।  স্থানীয়রা জানান, গোলাম মোস্তফা বর্তমান ইউপি চেয়ারম্যান থাকা অবস্থায় কয়েকজন রহিঙ্গা নাগরিককে তার এলাকার বাসিন্দা হিসেবে প্রত্যায়ন পত্র দেয়া, ও জন্ম নিবন্ধন করা এমনকি পাসপোর্ট ফরমে সত্যায়িত করে মোটা অংখের টাকা হাতিয়ে নেন। এ ছাড়া রয়েছে  সরকারি চাল আত্মসাতের অভিযোগ।

এবার তার জনসর্থন না থাকায় তিনি বহিরাগতদের এনে স্বতন্ত্র প্রার্থীদের মাঠে নামতে দিচ্ছেন না। বৃহস্পতিবার স্বতন্ত্র প্রার্থী প্রধান শিক্ষক জামাল উদ্দিনের স্কুলে গিয়ে হামলা করে বহিরাগতরা। ১৫ জুন এ ইউনিয়নের নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী রয়েছেন ৪ জন। এতে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন নিয়ে নির্বাচন করছেন বর্তমান চেয়ারম্যান গোলাম মোস্তফা, তিনজন স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন আনোয়ার হোসেন রাব্বি ( প্রতীক মটর সাইকেল), জামাল উদ্দিন ( আনারস) , মোসলে উদ্দিন লিটন ( ঘোড়া) ।
২ কলামে ১ পাতায়

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...