অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

চরফ্যাশনে নিরাপদ দুধ ও দুগ্ধপণ্য নিশ্চিতে বিশ্ব দুগ্ধ দিবস পালিত

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ২রা জুন ২০২২ সকাল ১০:০১

remove_red_eye

৪৬৮

এআর সোহেব চৌধুরী, চরফ্যাশন ।। “পুষ্টি, পরিবেশ ও আর্থসামাজিক উন্নয়নে টেকসই দুগ্ধ শিল্প” এই স্লোগানকে সামনে রেখে চরফ্যাশনে বিশ্ব দুগ্ধ দিবস পালিত হয়েছে। ভোক্তা পর্যায়ে নিরাপদ দুধ ও দুগ্ধপণ্য নিশ্চিতের জন্য এ শিল্পের সাথে জড়িত খামারী, গোয়ালা, পাইকার, পণ্য উৎপাদনকারীসহ স্থানীয় জন প্রতিনিধি, সাংবাদিক, প্রাণীসম্পদ বিভাগ ও উপজেলা নির্বাাহী অফিসের সমন্বয়ে উপজেলা পরিষদ সভাকক্ষে একটি সংযোগ সভা অনুষ্ঠিত হয়েছে।
 
বুধবার সকালে পরিবার উন্নয়ন সংস্থা (এফডিএ) এর নির্বাহী পরিচালক কামাল উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান, বাজার ব্যবসায়ি সমিতির সভাপতি মনীর উদ্দিন চাষী, পৌর কাউন্সিলর আকতারুল আলম সামু প্রমুখ। সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান বলেন, “নিরাপদ দুধ নিশ্চিত করতে হলে দুধ সংগ্রহের জন্য আধুনিক প্রযুক্তি ব্যবহার করতে হবে। পৃথীবি যেখানে প্রযুক্তিগত ভাবে অনেক এগিয়ে গেছে, সেখানে আমরা এখনও হাত দিয়ে দুধ সংগ্রহ করি। ডেইরি শিল্পকে প্রযুক্তিগত ভাবে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য ডেইরি ব্যবসায়িরা যেসব উদ্যোগ নিতে হবে।
 
সভাশেষে, গাভীর কৃত্তিম প্রজনন নিশ্চিত করার জন্য স্থানীয় এআই কর্মীদের মাঝে বিনামূল্যে ‘ডিজিটাল আর্টিফিসিয়াল ‘ইনসিমিনেসন গাণ’ বিতরন করা হয়। সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট (এসইপি) এর মাধ্যমে ভোলা জেলাকেন্দ্রিক বেসরকারি উন্নয়ন সংস্থা পরিবার উন্নয়ন সংস্থা (এফডিএ) চরফ্যাশনে উৎপাদিত দুগ্ধ পণ্যকে জাতীয় পর্যায়ে পরিচিত ও বাজারজাতকরণে কাজ করছে। সর্বাধিক গুরুত্ব দিয়ে ক্ষুদ্র উদ্যোক্তা পর্যায়ে পরিবেশবান্ধব খামার তৈরি, নিরাপদ ও আধুনিক প্রযুক্তিতে পণ্য প্রক্রিয়া এবং বাজারজাতকরণে প্রান্তিক খামারি ও সংশ্লিষ্ট ক্ষুদ্র উদ্যোক্তাদের প্রশিক্ষণ দিচ্ছে সংস্থাটি। পাশাপাশি দেয়া হচ্ছে আর্থিক ও কারিগরি সহায়তা।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...