চরফ্যাসন প্রতিনিধি
প্রকাশিত: ২১শে মে ২০২২ রাত ১০:০১
৪২৯
চরফ্যাসন প্রতিনিধি : চরফ্যাসনে শিশু নিখোঁজের দুই দিন পর জিহাদ (৬) ও জুনায়েদ (৫) নামের দুই শিশুর পৃথক স্থান থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গত শুক্রবার (২০মে) সকাল ১১টার দিকে শিশু জিহাদকে উপজেলার আহাম্মদপুর ইউনিয়নের মায়ানদী সংলগ্ন কার্ফার খাল থেকে এবং সন্ধ্যা ৬ টার দিকে শিশু জুনায়েদকে মুজিবনগর ইউনিয়নের তেঁতুয়িলা নদীর তীর থেকে উদ্ধার করা হয়। সম্পর্কে তারা মামাতো-ফুফাতো ভাই। জিহাদ আহাম্মদপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মোঃ এরশাদের ছেলে এবং জুনায়েদ একই এলাকার মোঃ সবুজের ছেলে।
পুলিশ জানায়, জিহাদ বাবা-মায়ের সাথে আহাম্মদপুর সাকিনের তার মামা সবুজ মিয়ার বাড়ি বেড়াতে আসে। বুধবার বিকেলে খেলতে বের হয়ে জিহাদ এবং মামাতো ভাই জুনায়েদ নিখোঁজ হয়ে যায়। দুই দিনের অনুসন্ধানের পর তাদের সন্ধান মিলছিল না। শুক্রবার সকাল ১১ টার সময় বাড়ির কাছে মায়নদী সংলগ্ন কার্ফার খালে জিহাদের লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে শিশু জিহাদকে উদ্ধার করে। পরে সন্ধ্যায় ৬ টার দিকে নিখোঁজ শিশু জুনায়েদের লাশ মুজিবনগর ইউনিয়নের তেঁতুয়িলা নদীর তীর থেকে উদ্ধার করা হয়। অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ আরো জানায়, সবুজ মিয়ার বাড়ি পাশে কার্ফার খালের উপর সুপারী গাছের সাঁকো আছে। ধারনা করা হচ্ছে-ওই সাঁকো পাড় হতে গিয়ে দুই শিশু খালে পড়ে যায়।
দুলারহাট থানার ওসি মোরাদ হোসেন জানান, নিখোঁজ দুই শিশুর পৃথক স্থান থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। উভয় পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত