চরফ্যাসন প্রতিনিধি
প্রকাশিত: ২১শে মে ২০২২ বিকাল ০৩:১১
৫২০
চরফ্যাসনের মায়ানদীর সংলগ্ন কার্ফারখাল থেকে জিহাদ(৬) নামে একশিশুর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে দুলারহাট থানা পুলিশ এই লাশ উদ্ধার করে। বুধবার বিকেল ৪টা থেকে জিহাদ এবং তার ফুফাতো ভাই জুনায়েদ(৫) নিখোঁজ ছিল। জিহাদ আহমদপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মো. এরশাদ সেরাং-এর ছেলে এবং জুনায়েদ ওই সাকিনের মো. সবুজ মিয়ার ছেলে।
পুলিশ জানায়, জিহাদ বাবা-মায়ের সাথে আহমদপুর সাকিনের মামা সবুজ মিয়ার বাড়ি বেড়াতে আসে। বুধবার বিকেলে খেলতে বের হয়ে জিহাদ এবং মামাতো ভাই জুনায়েদ নিখোঁজ হয়ে যায়। দুই দিনের অনুসন্ধানের পর তাদের সন্ধান মিলছিল না। গতকাল শুক্রবার সকাল ১১টার সময় বাড়ির কাছে মায়াদনী সংলগ্ন কার্ফার খালে জিহাদের লাশ ভাসতে দেখে পাড়াপ্রতিবেশীরা পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। এ সংবাদ লেখা পর্যন্ত জুনায়েদের সন্ধান মেলেনি।
পুলিশ আরো জানায়, সবুজ মিয়ার বাড়ি পাশে কার্ফার খালের উপর সুপারী গাছের সাঁকো আছে। ধারনা করা হচ্ছে-ওই সাঁকো পাড় হতে গিয়ে দুই শিশু খালে পড়ে যায়। নিখোঁজ জুনায়েদের দেহ উদ্ধারে তৎপরতা অব্যহত আছে।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত