অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু: লালমোহনের গ্রামের বাড়িতে শোকের মাতম

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২০শে মে ২০২২ রাত ০৯:৩৪

remove_red_eye

৪৪১

লালমোহন প্রতিনিধি : ঢাকার বেসরকারি বিশ্ববিদ্যালয় এশিয়ান প্যাসিফিক ইউনিভার্সিটির তৃতীয় বর্ষের শিক্ষার্থী ইমাম হোসেনের মৃত্যুতে তার গ্রামের বাড়ি ভোলার লালমোহনের পশ্চিম চরউমেদ ইউনিয়নের কলেজপাড়া এলাকায় চলছে শোকের মাতম। গত বৃহস্পতিবার সকালে বিশ^বিদ্যালয়ের ৭ তলা থেকে নিচে পড়ে মারা যায় শিক্ষার্থী ইমাম হোসেন। শুক্রবার সকালে গ্রামের বাড়িতে  ইমাম হোসেনের লাশ আনা হলে তাকে এক নজর দেখতে ছুটে আসেন তার সহপাঠি, আত্মীয়-স্বজনসহ এলাকার মানুষ। পরে ডা. আজহার উদ্দিন ডিগ্রী কলেজ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে ইমাম হোসেনের লাশ দাফন করা হয়। নিহতের বাবা-মাসহ স্বজনদের গগণ বিদারী আর্তনাদে ভারী হয়ে উঠেছে ওই এলাকার আকাশ-বাতাস।
জানা যায়, কম্পিউটার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন নিয়ে ৩-৪ বছর আগে ঢাকায় যায় ইমাম হোসেন। সেখানে গিয়ে এশিয়ান প্যাসিফিক ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হন। হয়ে উঠেন ওই বিশ^বিদ্যালয়ের একজন মেধাবি ছাত্র।  দায়িত্ব পালন করেন সাইবার সিকিউরিটি ক্লাবের সভাপতির। নিজের দক্ষতা আর মেধার কারণে বেশ কয়েকবার পুরস্কার পেয়েছেন সরকারীভাবে। ব্যবসায়ি পরিবারের সন্তান ইমাম হোসেন। দুই ভাইর মধ্যে বড় সে। অন্য মানুষের তুলনায় ইমামের বা পা এবং হাতে সমস্যা ছিল। যার জন্য কিছুটা প্রতিবন্ধি হয়ে পড়ে সে। তবুও শারীরিক প্রতিবন্ধকতা ইমাম হোসেনকে দমিয়ে রাখতে পারেনি।
নিহত ইমামের চাচা মো. জুয়েল বলেন, কিভাবে তার মৃত্যু হয়েছে তা আমরা জানিনা। শুনেছি কলেজের ৭ তলা বিল্ডিং থেকে লাফিয়ে  আত্মহত্যা করেছে। তবে কেন সে আত্মহত্যার পথ বেচে নিয়েছে, কে দায়ী এর জন্য? তাদের খুঁজে বের করতে হবে।
ইমামের বাবা বাহার পাটোয়ারি বলেন, আমার ছেলে অনেক মেধাবি ছিল। তার স্বপ্ন ছিল সে  কম্পিউটার ইঞ্জিনিয়ার হবে। কেন ছেলের এমন হলো। তার মৃত্যুর জন্য যারা দায়ী তাদের শাস্তির দাবী জানাচ্ছি।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...