অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৬ই জুলাই ২০২৬ | ২২শে আষাঢ় ১৪৩৩

ভোলায় বড় ভাই’র জমি কিনে ছোট ভাই’র হামলার মুখে ক্রেতা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৯শে মে ২০২২ সকাল ০৯:২৮

remove_red_eye

৪৪৪

ভোলার শিবপুরের ৬ নং ওয়ার্ডে ৫ বছর আগে বড় ভাই’র বিক্রি করা  জমি থেকে ভোগ দখলকারীদের উৎখাত করতে মরিয়া হয়েছে উঠেছেন ছোটভাই আব্দুল মাজেদ গ্রæপ। জমিতে বববাসকারী আবু মুসাকে প্রাণনাশের হুমকি দেয়া হচ্ছে। তার ঘরের বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়। বাড়ি ও জমি ছেড়ে দিতে বলা হয়। সন্ত্রাসী আখ্যা দিয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দেয়া হয়েছে । এমন পরিস্থিতিতে  বুধবার ভোলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে নিরাপত্তা চান আবু মুসা।

 লিখিত বক্তব্যে আবু মুছা জানান, ২০১৭ সালে তিনি মৃত আব্দুল ওহাব হাওলাদারের বড় ছেলে আবুল বাশারের কাছ থেকে ৩৬ শতাংশ জমি কিনে তাতে ঘর উত্তোলন করে বসবাস করে আসছেন। এ বছর ৪ এপ্রিল তার ক্রয়কৃত জমিতে আরেকটি ঘর ও তিনটি দোকান ঘর নির্মান করাজ শুরু করেন। হঠাৎ করে আব্দুল মাজেদ ও তার ভগ্নিপতি মোঃ মিজানুর রহমান ভাড়াটে সন্ত্রাসীসহ এসে ঘর নির্মানের কাজ বন্ধ করে দেন। একই সঙ্গে ওই জমি ছেড়ে চলে যাওয়ার আল্টিমেটাম দেয়। ওই জমি তাদের বলে দাবি করেন।

অথচ ২০১৭ সালে জমি ক্রয়ের আগেই পারিবারিক বন্টন নামায় ওই জমি বড় ভাই আব্দুল ওহাবকে দেয়া হয়। আব্দুল ওহাব আবু মাসার কাছে ওই জমি বিক্রি করেন। ওই পারিবারিক বন্টন নামায় আব্দুল মাজেদেরও স্বাক্ষর রয়েছে বলে জানান আবু মুসা। সংবাদ সম্মেলনে উপস্থিত থাকা মুসার আত্মীয় মঞ্জুরুল ইসলাম, শ্যালক মোঃ ফজলে রাব্বি রিমন ও মোসলেউদ্দিন জানান, মাজেদ গ্রæপ তাদেরও হুমকী দিয়ে যাচ্ছে। জমি ছেড়ে না দিয়ে তাদের বড় ধরনের ক্ষতি করা হবে বলেও হুমকী দেয়। এদিকে আব্দুল মাজেদ জানান, তার বড় ভাই’র কাছ থেকে মুসা যে জমি ক্রয় করেছেন , ওই জমিতে ঘর না তুলে তার জমিতে ঘর তুলেছেন। তাই তারা বাধা দিচ্ছেন।

বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে ভোলায় বৈরী আবহাওয়া

বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে ভোলায় বৈরী আবহাওয়া

ভোলায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উৎসব উদযাপন

ভোলায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উৎসব উদযাপন

নিম্নচাপের কারণে উত্তাল সাগর, ২৪ ঘণ্টায় উপকূল অতিক্রম করবে

নিম্নচাপের কারণে উত্তাল সাগর, ২৪ ঘণ্টায় উপকূল অতিক্রম করবে

মনপুরায় মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও সার বোঝাই ট্রলারসহ এক পাচারকারী আটক

মনপুরায় মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও সার বোঝাই ট্রলারসহ এক পাচারকারী আটক

ভোলা বিজনেস ফোরাম-৮৬'র প্রথম বার্ষিক সাধারণ সভা পূর্বাচলে অনুষ্ঠিত

ভোলা বিজনেস ফোরাম-৮৬'র প্রথম বার্ষিক সাধারণ সভা পূর্বাচলে অনুষ্ঠিত

চরফ্যাশনে নজরুল বর্ষের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

চরফ্যাশনে নজরুল বর্ষের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

নতুন নীতিতে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়বে: রাষ্ট্রপতি

নতুন নীতিতে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়বে: রাষ্ট্রপতি

নিরাপত্তার কড়াকড়িতে জনগণ যেন সরকারপ্রধান থেকে দূরে সরে না যায়: প্রধানমন্ত্রী

নিরাপত্তার কড়াকড়িতে জনগণ যেন সরকারপ্রধান থেকে দূরে সরে না যায়: প্রধানমন্ত্রী

ভারী বৃষ্টির পূর্বাভাস, ৫ জেলায় বন্যার সতর্কতা

ভারী বৃষ্টির পূর্বাভাস, ৫ জেলায় বন্যার সতর্কতা

আরও...