চরফ্যাসন প্রতিনিধি
প্রকাশিত: ১৩ই মে ২০২২ রাত ১০:৪২
৭১৯
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার চরফ্যাশন উপজেলায় নগদ একাউন্ট হ্যাক করে হাজী আহসান (৫৭) নামে এক ব্যবসায়ির ৫০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে একটি হ্যাকার গ্রুপ। গত ৪ মে এ ঘটনা ঘটার পর ৭ মে সকালে চরফ্যাশন থানায় ভুক্তভোগী ব্যবসায়ি এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। যাঁর সাধারণ ডায়েরি নম্বর-২৪৯ । এরপর চরফ্যাশন থানা পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে ওই ব্যবসায়ির খোয়া যাওয়া ৫০ হাজার টাকা গত ১২ মে সকালে উদ্ধার করে শুক্রবার (১৩ মে) সকালে ওই ব্যবসায়ির নিকট তা হস্তান্তর করেন। ভুক্তভোগী ব্যবসায়ি চরফ্যাশন থানার আছলামপুর ইউনিয়নের ভূইয়ার হাট বাজার ব্যবসায়ি।চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি জানান, গত ৪ মে রাত সাড়ে এগারোটার দিকে অজ্ঞাতনামা একটি হ্যাকার ওই ব্যবসায়ির নগদ একাউন্ট থেকে দুই ধাপে ২৫ হাজার করে ৫০ হাজার টাকা হাতিয়ে নেয়।বিষয়টি ওই ব্যবসায়ি থানায় জানালে তাকে জিডি করতে বলা হয়। এরপর ভুক্তভোগী ব্যবসায়ি আহসান গত ৭ মে সকালে চরফ্যাশন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।সাধারণ ডায়েরি করার পর বিষয়টি ভোলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলামকে অবগত করা হয়। পরে পুলিশ সুপারের নির্দেশক্রমে একটি টিমকে তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে হ্যাক হয়ে যাওয়া টাকা উদ্ধারের দায়িত্ব দেয়া হয়।এরপর তথ্য প্রযুক্তি এবং নগদ কাস্টমার কেয়ারের সহায়তায় বৃহস্পতিবার ১২ মে সকালে ওই টাকা উদ্ধার করে শুক্রবার ১৩ মে সকালে ব্যবসায়ি আহসান মিয়ার নিকট তা হস্তান্তর করে চরফ্যাশন থানা পুলিশ।এদিকে খোয়া যাওয়া টাকা এক সপ্তাহের মাধ্যমে পুলিশ উদ্ধার করতে পারায় ভুক্তভোগী ব্যবসায়ি পুলিশকে ধন্যবাদ জানান এবং বাংলাদেশ পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত