অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

চরফ্যাশনে বেশি দামে সোয়াবিন তেল বিক্রি করায় জরিমানা

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ১৩ই মে ২০২২ রাত ১২:৪৩

remove_red_eye

৫০৮

এআর সোহেব চৌধুরী , চরফ্যাশন II বাজারে ডিলার ও পাইকারি,খুচরা বিক্রেতারা আগের কেনা সয়াবিন তেল লিটার প্রতি বেশি মূল্যে বিক্রির অভিযোগে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার (১২মে) বেলা ১১টায় চরফ্যাশন উপজেলার কাপরিয়া পট্টি ও থানা সড়কে ভোলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মাহমুদল হাসানের নেতৃত্বে একটি টিম বাজার মনিটরিং করে এবং গোপন অভিযোগের ভিত্তিতে ৫লিটারের সয়াবিন তেল বাজার মূল্যের বেশি বিক্রি করায় তীর সয়াবিন তেলের ডিলার একতা ট্রেডার্সকে ভোক্তা অধিকার আইনে ১০হাজার টাকা, খোলা সয়াবিন তেল বেশি মূল্যে বিক্রি করায় ইব্রাহীম ষ্টোর ৫হাজার ও মিয়াজি ষ্টোরকে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এসময় ষ্টোকে রাখা একতা ট্রেডার্সের ২৪বোতল ৫লিটারের সয়াবিন তেল ও জাফর ট্রেডার্সের ৬বোতল ৫লিটারের তেল বাজার মূল্যে খুচরা বিক্রি করে দেয়া হয়। এছাড়াও বাজারের বিভিন্ন তেলের ডিলার ও পাইকারি এবং খুচরা তেল বিক্রেতাদের গুদামে অভিযান চালানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান রাহুল বলেন, উপজেলার প্রত্যেক বাজারেই ভোক্তা অধিকারের এ অভিযান অব্যাহত থাকবে।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...