অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৫ই জুলাই ২০২৬ | ২১শে আষাঢ় ১৪৩৩

ইউএনও’র হস্তক্ষেপে লালমোহনে ১০ টাকার ঘাট টিকেট ৫ টাকা

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১৩ই মে ২০২২ রাত ১২:৩৮

remove_red_eye

৪৫৬

 ভোলার লালমোহনে ইউএনও’র হস্তক্ষেপে ১০ টাকার ঘাট টিকেট ৫ টাকা নির্ধারণ করা হয়েছে। লালমোহন উপজেলার ধলীগৌরনগর মঙ্গলসিকদার লঞ্চঘাট, নাজিরপুর লঞ্চঘাট ও বেড়ির মাথা নতুন লঞ্চঘাটে দীর্ঘদিন ধরে যাত্রীদের কাছ থেকে ১০ টাকা টিকেট আদায় করা হচ্ছে। অথচ প্রধান নদীবন্দর ছাড়া অন্যান্য ঘাটে ৫ টাকার বেশি যাত্রীদের কাছ থেকে নেওয়া যাবে না বলে নির্দেশনা থাকলেও লালমোহনে তা মানা হয়নি। এ নিয়ে প্রায়ই যাত্রীদের সাথে ঘাট ইজারাদারদের কথা কাটাকাটি হতো। তবুও ঘাটে যাত্রীদের টিকেট রেট কমানো হয়নি। বৃহস্পতিবার লালমোহন উপজেলা নির্বাহী অফিসার পল্লব কুমার হাজরা বিষয়টি জানতে পেরে তিনি ঘাট ইজারাদারদের সাথে কথা বলেন। তাদের ১০ টাকা থেকে কমিয়ে ৫ টাকা যাত্রী টিকেট রাখার জন্য নির্দেশনা দেন। পরে ঘাট ইজারাদাররা যাত্রী টিকেট ৫ টাকা করে।
উপজেলা নির্বাহী অফিসার পল্লব কুমার হাজরা জানান, লালমোহনে ঘাটে ১০ টাকা যাত্রীদের কাছ নেওয়া হচ্ছে জানতে পেরে ইজারাদারদের আলটিমেটাম দিয়েছিলাম। তারা ৫ টাকা টিকেট ছাপিয়ে আমাকে দেখিয়েছে। মোবাইল কোর্ট বা কোন রকম শাস্তি প্রদান না করেও যে সমস্যার সমাধান করা যায়, এটা তারও একটা দৃস্টান্ত।

মনপুরায় মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও সার বোঝাই ট্রলারসহ এক পাচারকারী আটক

মনপুরায় মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও সার বোঝাই ট্রলারসহ এক পাচারকারী আটক

ভোলা বিজনেস ফোরাম-৮৬'র প্রথম বার্ষিক সাধারণ সভা পূর্বাচলে অনুষ্ঠিত

ভোলা বিজনেস ফোরাম-৮৬'র প্রথম বার্ষিক সাধারণ সভা পূর্বাচলে অনুষ্ঠিত

চরফ্যাশনে নজরুল বর্ষের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

চরফ্যাশনে নজরুল বর্ষের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

নতুন নীতিতে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়বে: রাষ্ট্রপতি

নতুন নীতিতে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়বে: রাষ্ট্রপতি

নিরাপত্তার কড়াকড়িতে জনগণ যেন সরকারপ্রধান থেকে দূরে সরে না যায়: প্রধানমন্ত্রী

নিরাপত্তার কড়াকড়িতে জনগণ যেন সরকারপ্রধান থেকে দূরে সরে না যায়: প্রধানমন্ত্রী

ভারী বৃষ্টির পূর্বাভাস, ৫ জেলায় বন্যার সতর্কতা

ভারী বৃষ্টির পূর্বাভাস, ৫ জেলায় বন্যার সতর্কতা

তথ্য মন্ত্রণালয়ের বিদ্যমান আইন সময়োপযোগী করা হবে : তথ্যমন্ত্রী

তথ্য মন্ত্রণালয়ের বিদ্যমান আইন সময়োপযোগী করা হবে : তথ্যমন্ত্রী

জাইকা বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী : মির্জা ফখরুল

জাইকা বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী : মির্জা ফখরুল

বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

আরও...