অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

লালমোহনে বেড়াতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১২ই মে ২০২২ বিকাল ০৩:৫৩

remove_red_eye

৪৪৫

 ভোলার লালমোহনে খালার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে মো.  সিয়াম (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার বদরপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের চরপাতা গ্রামের দুলাল বেপারি বাড়িতে এ ঘটনা ঘটে। সিয়াম বগুড়া জেলার মো. আখের আলীর ছেলে।

সিয়ামের মা আকলিমা বেগম জানান, বোরহান উদ্দিন উপজেলার ফুলকাচিয়া এলাকায় তার বাবার বাড়ি, আর বগুড়ায় তার স্বামীর বাড়ি। স্বামী আখের আলী ঢাকায় ফুচকা বিক্রি করেন এবং  পরিবার নিয়ে ঢাকায় থাকতেন। ঈদের তিনদিন পর ছেলে-মেয়ে নিয়ে ঢাকা থেকে বোরহানউদ্দিনে বাবার বাড়ি বেড়াতে আসেন আকলিমা বেগম। সেখান থেকে মঙ্গলবার ছেলে-মেয়ে নিয়ে লালমোহন উপজেলার বদরপুরে বড় বোন ফাতেমা বেগমের বাড়ি বেড়াতে আসেন তিনি।

তিনি আরও বলেন, বুধবার সকালে অন্যান্য ছেলে-মেয়ের সাথে বাড়ির পাশের নদীর পাড়ে খেলতে যায় সিয়াম। এসময় অসাবধানতাবশত নদীর পাড়ের ডোবায় পড়ে পানিতে ডুবে যায় সে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ বলেন, সংবাদ পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। ওই শিশুর বাবার সাথে কথা হয়েছে, এ ঘটনায় তাদের কোনো অভিযোগ নেই।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...