চরফ্যাসন প্রতিনিধি
প্রকাশিত: ১১ই মে ২০২২ রাত ০৯:৫৬
৫৪৫
চরফ্যাসনে জমি নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে আবুল খায়ের নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে ছোট ভাই ও তাদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে। এসময় তাকে উদ্ধারে তার স্ত্রী রাবেয়া এগিয়ে গেলে তাকেও এলাপাতারি মারধর করা হয়। এতেই ক্ষান্তহননি হামলাকারীরা। ব্যবসায়ী দম্পত্তিকে বেধে ঘর ভাংচুর ও লুটপাট চালায় হামলাকারীরা। গতকাল বুধবার দুপুরে আসলামপুর ইউনিয়নের খোদেজাবাগ গ্রামের ব্যবসায়ীর বসত বাড়িতে এ হামলার ও ভাংচুরের ঘটনা ঘটে। প্রতিবেশীরা আহত দম্পতিকে উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে ভর্তি করেছেন। পুলিশ এ ঘটনায় বাবুল নামে একজনকে আটক করেছে।
হাসপাতালে চিকিৎসাধীন আবুল খায়ের জানান,বাবার পৈত্রিক ও ক্রয়কৃত সম্পত্তি নিয়ে ছোট ভাইদের সাথে তার বিরোধ চলমান রয়েছে। জমি বিরোধ নিয়ে ছোট দুই ভাই আলমগীর হোসেন বাবুল ও জাহাঙ্গীরের নেতৃত্বে তাদের দুই পরিবারের নারী পুরুষরা মিলে ১৫-২০ জনের একটি চক্র সংঘবদ্ধ হয়ে দেশিয় অস্ত্র নিয়ে বসত ঘরে ঢুকে অর্তকিত হামলা চালিয়ে তাকে কুপিয়ে জখম করে। তার চিৎকারে স্ত্রী এগিয়ে এলে তাকেও এলোপাতারি মারধর করে গুরুত আহত করে। এসময় হামলাকারী চক্র স্বামী-স্ত্রীকে বেধে রেখে তার বসত ঘরে হামলা চালিয়ে ভাংচুর করেন। তান্ডবে ক্ষতবিক্ষত হয় ঘরের আসবাব পত্র। ছিনিয়ে নিয়ে যায় ঘরে থাকা জমির দলিল ও স্বর্নালংকার, মোবাইল এবং ঘরে থাকা প্রায় লক্ষ টাকা।
ঘটনার পরপরই প্রতিপক্ষ অভিযুক্ত বাবুল ও জাহাঙ্গীর গা-ঢাকা দেয়ায় তাদের বক্তব্য জানা যায়নি।
চরফ্যাসন থানার ওসি মো.মনির হোসেন মিয়া জানান, জমির কাগজ পত্র দেখা নিয়ে ভাইদের মধ্যে দুই গ্রুপের মারামারির ঘটনা ঘটে। এঘটনায় আহতের পরিবারের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার এক আসামিকে আটক করা হয়েছে।
ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু
ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র্যালী
চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা
তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি
কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল
একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি
গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত