বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৯ই মে ২০২২ রাত ১১:৪৪
৫০৯
ঘূর্ণিঝড় অশনির প্রভাবে ভোলায় বৈরী আবহাওয়া বিরাজ করছে। আজ সোমবার সকাল ১১টা থেকে মাঝারি আবার কখনো মুষলধারে বৃষ্টি হচ্ছে। সকাল থেকে দুপুর ১২ টা পর্যন্ত ভোলায় ৪.৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে ভোলা আবহাওয়া অফিস। এদিকে যে কোন ধরনের পরিস্থিতি মোকাবেলায় সতর্ক অবস্থানে রয়েছে ভোলা জেলা প্রশাসন। ভোলা মৎস্য বিভাগের পক্ষ থেকে সমুদ্রগামী জেলে ও ট্রলার মালিকদের নিরাপদে থাকার জন্য ভোলার ইলিশা মেঘনা নদীর তীর এলাকাসহ বিভিন্ন স্থানে মাইকিং করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানাযায়,হঠাৎ করেই বৈরী আবহাওয়া বিরাজ করায় উপকূলের দুর্গম চরাঞ্চলের বাসিন্দাদের মধ্যে আতংক বিরাজ করছে। ভোলা জেলা প্রশাসক মোঃ তৌফিক-ই-লাহী চৌধুরী জানিয়েছেন তাদের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। জেলার প্রতিটি উপজেলার নির্বাহী কর্মকর্তা, সিপিবি, রেডক্রিসেন্ট সদস্য ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে সতর্ক অবস্থানে থাকার জন্য। এছাড়াও জেলার ৬৯১টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।
এদিকে ঘূর্নিঝড় আশনি মোকাবেলায় প্রস্তুতি সভা করে ভোলা জেলা কলেজ রেড ক্রিসেন্ট ইউনিটের সদস্যরা। এছাড়াও ১৩ হাজার ৬শ সেচ্চাসেবীকে প্রস্তুুত রাখা হয়েছে।
ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে
ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালী
ভোলায় মাদরাসা শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবীতে ঐক্যের ডাক
মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা চরফ্যাশনে সংকটে হাজারো জেলে
চরফ্যাশনে নবনিযুক্ত প্রাথমিক শিক্ষকদের সংবর্ধনা
ভোলায় ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
ভোলায় জেলেদের মাঝে চাল বিতরণ শুরু
লালমোহনে কাভার্ড ভ্যানসহ ৯ হাজার লিটার অপরিশোধিত সয়াবিন তেল জব্দ
লালমোহনে সীরাত পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা
একনেকে সৌরবিদ্যুৎকেন্দ্রসহ ১৩ প্রকল্প অনুমোদন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত