বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৮ই মে ২০২২ দুপুর ০১:৫৬
৮০৬
এইচ আর সুমন II নানা কর্মসূচীর মধ্য দিয়ে সাবেক ধর্ম প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য মরহুম আলহাজ্ব মোশারেফ হোসেন শাহাজানের ১০ম মৃত্যুবার্ষিকী ভোলায় পালিত হয়েছে। দিনটি উপলক্ষে ভোলা জেলা বিএনপি'র আয়োজনে প্রতিবছরের ন্যায় দোয়া ও মিলাদ মাহফিল, শোক র্যালী এবং শহরের আলিয়া মাদ্রাসা সংলগ্ন পারিবারিক কবরস্থানে কবর জিয়ারত সহ বিভিন্ন কর্মসূচী পালন হয়।
মৃত্যু বার্ষিকী উপলক্ষে ভোলা জেলা বিএনপি'র পক্ষ থেকে বৃহস্পতিবার সকালে জেলা বিএনপি'র কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন, সকাল ৯টায় কোরআন খতম, ভোলা জেলা বিএনপি'র কার্যালয়ে সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মরহুম মোশারফ হোসেন শাজাহানের স্মৃতিচারণে ১১টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।আলোচনা সভায় ভোলা জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আমিনুল ইসলাম খানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন মযহূম মোশারফ হোসেন শাহজহানের ছোট ভাই বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক গোলাম কিবরিয়া জাহাঙ্গীর, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হায়দার আলী লেলিন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ টুম্যান, সিনিয়র যুগ্ম সম্পাদক হুমায়ুন কবির সোবহান, সাংগঠনিক সম্পাদক এনামুল হক ভোলা সদর উপজেলা বিএনপির আহবায়ক সাবেক ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব মোশারফ হোসেন শাহজাহানের ছেলে আসিফ আলতাফ, সদস্য সচিব হেলাল উদ্দিন, পৌর বিএনপি'র সভাপতি আবদুর রব আখন ঢাকা মোহাম্মদপুর থানার সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ ইউসুফ সহ জেলা বিএনপি, সদর উপজেলা বিএনপি', পৌর বিএনপি, এবং শ্রমিক দল কৃষকদল, স্বেচ্ছাসেবক দল,যুবদল, ছাত্রদল,মৎস্যজীবী দল,তাঁতীদলসহ সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে শোক র্যালী ও দুপুর ,১২টার সময় আলীয়া মাদ্রাসার মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিল শেষে মরহুম মোশারেফ হোসেন শাজাহানের রুহের মাগফেরাত কামনা ও তার পরিবারবর্গের সুস্থতা কামনার পাশাপাশি শহীদ জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা এবং বেগম খালেদা জিয়া শারীরিক সুস্থতা ও রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া মাহফিল শেষে মরহুম মোশারফ হোসেনের শাহজাহানের কবর জিয়ারত করা হয়।
উল্লেখ্য, মোশারফ হোসেন শাজাহান ২০১২ সালের ৫ মে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেন। তিনি স্ত্রী, ৩ মেয়ে, ১ ছেলে, ২ ভাইসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে ভোলায় বৈরী আবহাওয়া
ভোলায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উৎসব উদযাপন
নিম্নচাপের কারণে উত্তাল সাগর, ২৪ ঘণ্টায় উপকূল অতিক্রম করবে
মনপুরায় মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও সার বোঝাই ট্রলারসহ এক পাচারকারী আটক
ভোলা বিজনেস ফোরাম-৮৬'র প্রথম বার্ষিক সাধারণ সভা পূর্বাচলে অনুষ্ঠিত
চরফ্যাশনে নজরুল বর্ষের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর
নতুন নীতিতে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়বে: রাষ্ট্রপতি
নিরাপত্তার কড়াকড়িতে জনগণ যেন সরকারপ্রধান থেকে দূরে সরে না যায়: প্রধানমন্ত্রী
ভারী বৃষ্টির পূর্বাভাস, ৫ জেলায় বন্যার সতর্কতা
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক