লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ৬ই মে ২০২২ রাত ১১:৩৪
৪৯০
ভোলার লালমোহনে নসিমন-মটরসাইকেলের সংঘর্ষে আব্দুল রশিদ মাল (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার বদরপুর ইউনিয়নের ইসলামপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে। মৃত রশিদ মাল ওই ইউনিয়নের সরদার বাড়ির মৃত আব্দুল ওহাদ আলী মালের ছোট ছেলে। রশিদ মাল পেশায় একজন সিএনজি চালক। দীর্ঘদিন ধরে তিনি চট্টগ্রামে সিএনজি চালাচ্ছেন। ঈদের ছুটিতে মেজো মেয়ের বিয়ের উদ্দেশ্য বাড়িতে আসেন তিনি।
নিহত রশিদ মালের বড় ভাই শাজাহান জানান, তার ছোট ভাই জুমআর নামাজ শেষে মেয়ের বিয়ের অনুষ্ঠানের জন্য দধি কিনতে বাড়ি থেকে নাজিরপুর বাজার উদ্দেশ্য মটরসাইকেল নিয়ে রওয়ানা দেন। তাদের মটরসাইকেলটি ইসলামপুর বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি নসিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যায় রশিদ মাল।
লালমোহন থানার ওসি (তদন্ত) এনায়েত হোসেন বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নসিমন ও মোটরসাইকেল উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত