অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

ভোলায় সুবিধাবঞ্চিতদের মাঝে নগদ অর্থ ও ঈদ বস্ত্র বিতরণ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৭শে এপ্রিল ২০২২ ভোর ০৪:০৯

remove_red_eye

৪৬৮

এইচ আর সুমন II ভোলায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর ইনটেনসিভ ডেভেলপমেন্ট (বিডিএইড) এর উদ্যোগে সুবিধাবঞ্চিত ও নিন্ম আয়ের মানুষের মাঝে নগদ অর্থ ও ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৬ এপ্রিল) সকালে ভোলা পৌর ২নং ওয়ার্ডস্থ অফিসার পাড়া এলাকায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গরিব, দুঃস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে এই নগদ অর্থ ও ঈদ বস্ত্র বিতরণ করা হয়।
নগদ অর্থ ও ঈদ বস্ত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিডিএইড’র ভোলা জেলা শাখার সভাপতি ও পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মো. শামীম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সারাদেশের ন্যায় আমাদের ভোলায়ও বিডিএইড’র  উদ্যোগে
সুবিধাবঞ্চিত মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতেই আমাদের এই ক্ষুদ্র আয়োজন। আপনারা জানেন দেশব্যাপী বিডিএইড সুবিধাবঞ্চিত পাশে থেকে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। আমি ধন্যবাদ জানাই  বিডিএইড’র চেয়ারম্যান ও মহাপরিচালকে তারা আমাদের ভোলায় একটি সুন্দর কমিটি উপহার দেওয়ার জন্য। তাদের সহযোগিতা ও অনুপ্রেরণায় আগামী দিনেও আমাদের এইরকম  কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক জাগো বাঙ্গালীর সম্পাদক রাশেদ হোসেন রুবেল, ভোলার সিনিয়র সাংবাদিক মোকাম্মেল হক মিলন, বিডিএইড'র ভোলা জেলা শাখার সহ-সভাপতি জাকির আহমেদ সোহাগ, কোষাধ্যক্ষ সামছুল আলম, আওয়ামীলীগ নেতা আব্দুল হালিম খান, বিশিষ্ট সমাজসেবক ফজলুর রহমান প্রমুখ।

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

আরও...