অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

লালমোহনে মরদেহ উদ্ধারে ফায়ার ফাইটার জহিরের অনন্য ভূমিকা

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৩শে এপ্রিল ২০২২ রাত ১১:০২

remove_red_eye

৭৪৭

লালমোহন  প্রতিনিধি : সারাদিন রোজা রেখেছেন ভোলার লালমোহন ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার মো. জহির হোসাইন। হঠাৎ শনিবার (২৩ এপ্রিল) দুপুরে ডাক আসে দিঘিতে যুবক ডুবে যাওয়ার। ফোন পেয়ে ছুটে যান উপজেলার কালমা ইউনিয়নের জুই ব্রিকস্ সংলগ্ন একটি দীঘিতে। গিয়ে গভীর ওই দীঘিতে নিজের জীবনের পরোয়া না করে নেমে যান ডুবে যাওয়া যুবক রিয়াজ হোসেনকে উদ্ধারে। অন্তত আধা ঘন্টার প্রাণপন চেষ্টায় ওই যুবককে জীবিত উদ্ধার করতে না পারলেও উদ্ধার করা হয় মরদেহ। সারাদিনের রোজার ক্লান্তির মাঝেও নিজের সর্বোচ্চ দিয়ে ওই যুবককে জীবিত উদ্ধারে চেষ্টা করেছেন ফায়ার ফাইটার মো. জহির হোসাইন। তবে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। তবুও ওই যুবকের মরদেহটি উদ্ধারে একজন ফায়ার ফাইটার হিসেবে মো. জহির হোসাইনের ভূমিকা ছিল অনন্য।
তিনি বলেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স হচ্ছে একটি সেবা ধর্মী প্রতিষ্ঠান। আমরা সব সময় মানুষের জন্য নি:স্বার্থবানভাবে কাজ করছি। মানুষের অসহায় অবস্থায় তাদের পাশে দাঁড়াতে পেরে নিজেদের গর্বিত মনে করি। বিগত দিনেও মানুষের পাশে ছিলাম। আগামীতেও মানব কল্যাণে অসহায় মানুষের পাশে নিজের সর্বোচ্চটা দিয়ে থাকবো।
প্রসঙ্গত, শনিবার দুপুরের দিকে উপজেলার কালমা ইউনিয়নের জুই ব্রিকস্ নামের একটি ইটভাটা সংলগ্ন দিঘিতে ডুবে মারা যান রিয়াজ হোসেন নামের এক যুবক। তিনি ওই এলাকার বশির মাঝির ছেলে। রিয়াজের দুই সন্তান রয়েছে।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...