অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

পরিবেশ বিনষ্টকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ার আহ্বান

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৩শে এপ্রিল ২০২২ ভোর ০৪:৩৮

remove_red_eye

৫৫১

বিভিন্নভাবে যারা পরিবেশ বিনষ্ট করছে, তাদেরকে দেশ ও জাতির শত্রু হিসেবে আখ‌্যায়িত করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ‌্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। পরিবেশ বিনষ্টকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার (২২ এপ্রিল) রাজধানীর নিরডাপ মিলনায়তনে ‘বিশ্ব ধরিত্রী দিবস ২০২২’ উপলক্ষে ‘পৃথিবীকে রক্ষা করতে বাস্তুসংস্থানসমূহ নিরাপদ করি’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তথ্যমন্ত্রী। আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক উপ-কমিটি এ সেমিনারের আয়োজন করে।

হাছান মাহমুদ বলেন, ‘এই পৃথিবীর মালিক কিন্তু শুধু আমরা নই, ছোট্ট পিপড়া থেকে শুরু করে অন‌্য প্রাণীরাও এর মালিক। পৃথিবীর সমস্ত সম্পদ আামাদের প্রয়োজনে আমরা ব‌্যবহার করছি। কিন্তু, ভবিষ‌্যতে আমাদের প্রয়োজন নিয়ে মাথা ঘামাচ্ছি না। একসময় ডাইনোসর পৃথিবী দাপিয়ে বেড়িয়েছে। সেই ডাইনোসর বিলুপ্ত হয়ে গেছে।’

‘আজকে পৃথিবী উষ্ণ হচ্ছে। এই যে তাপমাত্রা বাড়ছে, এটা আমাদের কারণে বাড়ছে। শুধু তাপমাত্রা বাড়ছে না, সমুদ্রপৃষ্টের উচ্চতা বাড়ছে, বরফ গলছে, আরও অনেক নেতিবাচক প্রতিক্রিয়া হচ্ছে। এগুলো পৃথিবীর উষ্ণায়নের কারণে ঘটছে।’

পরিবেশ রক্ষায় দেশের মানুষ সচেতন নয়, উল্লেখ করে তিনি বলেন, ‘ঢাকা শহরে ২ কোটি মানুষ বাস করে। সবাই মনে করে, পরিস্কার-পরিচ্ছন্ন রাখার দায়িত্ব শুধু সিটি করপোরেশনের। এভাবে তো একটা শহর কোনোভাবে বসবাস উপযোগী রাখা সম্ভব না।’

যথেচ্ছ পলিথিন ব‌্যবহারের সমালোচনা করে মন্ত্রী বলেন, ‘আমি নিজে কখনো পলিথিন ব‌্যবহার করি না। পলিথিন বন্ধে একটা আইন আছে। কিন্তু, এখন সবকিছুতে পলিথিন দেওয়া হয়। কিছুদিন অভিযান পরিচালনা করে আবার হাওয়ায় মিলিয়ে যায়। মানুষ যদি পলিথিন না নিতো, তাহলে পলিথিন আসত না। মানুষকে সচেতন করতে হবে। না হলে কোনোকিছুই রক্ষা পাবে না।’

পরিবেশের প্রতি যত্মশীল হওয়ার আহ্বান জানিয়ে হাছান মাহমুদ বলেন, ‘প্রকৃতির ওপর যে অত‌্যাচার আমরা করছি, এরপরও কিন্তু পরিবেশ আমাদের প্রতি বিরূপ হয়নি। যারা বড় বড় শিল্পপতি, যারা তাদের শিল্প উৎপাদনের সঙ্গে সঙ্গে প্রকৃতিকে মাথায় রাখে না, যারা নদীকে মারছে; তারা দেশ-জাতির শত্রু। তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।’ 

আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক উপ-কমিটির চেয়ারম‌্যান অধ‌্যাপক ড. বজলুল হক খন্দকারের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপাস্থাপন করেন বাংলাদেশ সেন্টার ফর অ‌্যাডভান্স স্টাডিজের এক্সিকিউটিভ ডিরেক্টর আতিক রহমান।

সেমিনারে আরও বক্তব‌্য রাখেন—ঢাকা বিশ্ববিদ‌্যালয়ের  সাবেক উপ-উপাচার্য অধ‌্যাপক ড. নাসরিন আহমেদ, বাংলাদেশ কাউন্সিল অব সায়েন্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চের চেয়ারম‌্যান অধ‌্যাপক ড. আফতাব আলী শেখ, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ‌্যালয়ের উপ-উপাচার্য অধ‌্যাপক ড. মাহবুবা নাসরিন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সোহেল হায়দার চৌধুরী।

অনুষ্ঠানে স্বাগত বক্তব‌্য দেন আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক ও উপ-কমিটির সদস‌্য সচিব দেলোয়ার হোসেন।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...