অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৪শে আষাঢ় ১৪৩৩

বাস শ্রমিককে মারধরের প্রতিবাদে ভোলায় সড়ক অবরোধ বিক্ষোভ ৩ ঘন্টা বাস চলাচল বন্ধ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৩শে এপ্রিল ২০২২ ভোর ০৪:২৫

remove_red_eye

৩৯৭

 ভোলার লালমোহন উপজেলায় বাস শ্রমিককে মারধর ও হাতাহাতির ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার সকালে ভোলা-চরফ্যাশন রুটের বাসষ্ট্যান্ড এলাকায় রাস্তা ব্যারিকেড দিয়ে অবরোধসহ বিক্ষোভ মিছিল করেছে বাস শ্রমিকরা। এ সময় কয়েকটি অটোরিকশা ভাঙচুর করে বিক্ষুব্ধ শ্রমিকরা। একই সাথে ভোলা-চরফ্যাশন রুটে যাত্রীবাহী বাস চলাচল সহ সব ধরনের যানবাহন চলাচল ৩ ঘন্টা বন্ধ থাকে। যার ফলে যাত্রীরা চরম ভোগান্তির মধ্যে পড়ে।

ভোলা বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মহিউদ্দিন শাকিল জানিয়েছেন,  ভোলা থেকে চরফ্যাশনে যাওয়ার পথে সিএনজি চালকরা লালমোহন উপজেলা মোড়ে বাস মালিক সমিতির একটি বাস থামিয়ে চালককে মারধর করে। এঘটনার প্রতিবাদে ও দোষীকে গ্রেফতারের দাবীতে বাস শ্রমিকরা ভোলা বাস ষ্ট্যান্ড এলাকায় বিক্ষোভসহ অবরোধ করে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯ টার দিকে অবরোধ চলাকালে ভোলায় বাস ও সিএনজি শ্রমিকেদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায় হাতাহাতির ঘটনা ঘটে । এতে বেশ কয়েকজন আহত হন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে বেলা ১২ টা থেকে পুনরায় বাস চলাচল শুরু হয়। তবে লালমোহন সিএনজি চালকদের বক্তব্য পাওয়া যায়নি।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ এনায়েত হোসেন জানিয়েছেন, মহাসড়কে অবৈধ থ্রি হুইলারসহ অবৈধ যানবাহন চলাচল বন্ধের পাশাপাশি দোষীদের আইনের আওতায় আনার আশ্বাস দেয়ার পর বাস শ্রমিকরা তাদের অবরোধ তুলে নিয়ে বাস চলাচল শুরু করে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

আরও...