বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২১শে এপ্রিল ২০২২ রাত ১১:২৬
৫৮৭
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচায় দীর্ঘ ২০ বছর ধরে রাস্তার পাশে বসবাস করছেন ৮০ বছর বয়সী এক বৃদ্ধা। কেউ তার পরিচয় জানেন না। তাঁর খোঁজ নিতে কেউ আসেও না।
স্থানীয় সূত্রে জানা যায়, রাস্তার পাশে একটি ঝুপড়ি ঘরে থাকে ওই বৃদ্ধা। দক্ষিণ আইচা থানার চরমানিকা ৫ নম্বর ওয়ার্ড চর কচ্ছপিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের পরিচালক বিকাশ মজুমদার ছাড়া তাঁর দিকে এলাকার আর কেউই সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি। ঝড় বৃষ্টির মধ্যে ওই ঘরটিই তাঁর একমাত্র বেঁচে থাকার সম্বল।
বৃদ্ধার বিষয়ে চর কচ্ছপিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের পরিচালক বিকাশ মজুমদারের সাথে আলাপ করলে তিনি জানান, প্রায় ১৫ বছর আগে নাম না জানা ওই নারী কোমরে আঘাত পেয়ে গণস্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা নিতে আসে। চিকিৎসা করার পর সুস্থ হয়ে তিনি ৫ নম্বর ওয়ার্ড চর কচ্ছপিয়া একটি দোকানের সামনে বৃষ্টির মধ্যে অবস্থান করতেন। তাঁর কথা চিন্তা করে আমি তাকে ছোট একটা ঘর তৈরি করে দেই। বর্তমানে ওই ঘরেই তিনি থাকেন।
তিনি আরও বলেন, আমার জানা মতে ওই বৃদ্ধার কাছে কখনো কেউ আসেনি। সম্ভবত বৃদ্ধা মহিলাটি মানসিক রোগী। কোথায় ঠিকানা বা পরিচয় কেউ জানেন না। তিনি একেক সময় একেক নাম বলেন।
এ ব্যাপারে স্থানীয় চরমানিকা ৫ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য গিয়াস উদ্দিন বলেন, ওই বৃদ্ধাকে দীর্ঘদিন যাবত ওইখানেই দেখেছি। আমাদের পক্ষ থেকে তাকে সাহায্য করা হবে। তবে তাঁর নাম পরিচয় জানা যায়নি।
তিনি আরও জানান, গণমাধ্যমে বিষয়টি প্রকাশ হলে হয়তো তাঁর পরিবার তাকে খোঁজে পেতে পারে।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত