অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৪শে আষাঢ় ১৪৩৩

ভোলায় নানা আয়োজনে কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২০শে এপ্রিল ২০২২ ভোর ০৪:৫৪

remove_red_eye

৪৩১

 ভোলায় বাংলাদেশ কৃষক লীগের ৫০ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও সুবর্ণ জয়ন্তী পালন করা হয়েছে। মঙ্গলবার (১৯ মার্চ) ভোলা জেলা আওয়ামী লীগ কার্যালয়ের কৃষক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। বাংলাদেশ কৃষকলীগ ভোলা জেলা শাখার আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মমিন টুলু। বিশেষ অতিথি ছিলেন ভোলা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলার চেয়ারম্যান মোশারেফ হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোঃ এনামুল হক আরজু, ভোলা সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ। এছারা আওয়ামী লীগের অন্যান্য নেতাকর্মীরাও এ সময় উপস্থিত ছিলেন।

দেশ বাঁচাও, কৃষক বাঁচাও, এই শ্লোগানকে সামনে রেখে বক্তারা বলেন, বর্তমান সরকার কৃষকদেরকে খুবই গুরুত্ব দেয়। বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। বাংলাদেশের কৃষিক্ষেত্রে উন্নয়নে এ সরকার ব্যাপক ভূমিকা রেখেছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন তারা।
লালমোহন প্রতিনিধি জানান, ভোলার লালমোহনে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ কৃষকলীগের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলা কৃষকলীগের আয়োজনে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও দলীয় কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

পরে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালী বক্তব্য রাখেন, ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন। উপজেলা কৃষকলীগের সভাপতি মোখলেস বকশির সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, উপজেলা শ্রমিকলীগের সভাপতি জাকির হোসেন পঞ্চায়েত, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক শাহীন আলম মাকসুদসহ অনান্য নেতা-কর্মীরা।

তজুমদ্দিন প্রতিনিধি জানান ,  ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন বলেন, দেশের কৃষির উন্নয়ন এবং কৃষকের স্বার্থ রক্ষার জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ১৯ এপ্রিল বাংলাদেশ কৃষক লীগ প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠাকাল থেকে কৃষক লীগ কৃষকদের সংগঠিত করা, তাদের দাবি আদায় এবং দেশের সব গণতান্ত্রিক আন্দোলনে গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করে আসছে।
মঙ্গলবার বিকাল ৫টায় ভোলার তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা কৃষকলীগের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন এমপি শাওন।

উপজেলা কৃষকলীগের সভাপতি  সিরাজ উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিরাজ উদ্দিন পারভেজ এর সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান,যুগ্ন সাধারণ সম্পাদক অধ্যক্ষ হেলাল উদ্দিন সুমন, সাংগঠনিক সম্পাদক আমিন মাহাজন, চাঁদপুর ইউপি চেয়ারম্যান শহিদুল্লাহ কিরন, সোনাপুর ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান মিশু হাওলাদার, শম্ভুপুর ইউপি চেয়ারম্যান মোঃ রাসেল, যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।  

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

আরও...